Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগরের শুভেচ্ছা

প্রতিবেদক
AlorDhara24
August 19, 2026 8:52 am

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।

​১৯৮০ সালের ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং রাজনৈতিক প্রয়োজনে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্যের এক অনন্য মাইলফলক। স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) দেশের সংকটময় মুহূর্তে জনগণের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই এ সংগঠন ১৯ আগস্ট ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেছিলেন।

বিএনপি-র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও নিরোগ জীবন ও সাফল্য কামনা করা হয়।

মো: ​মমিনুর রহমান বাবু তাঁর বক্তব্যে আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল রাজপথে সবসময় যেকোনো গণদাবি ও জাতীয় স্বার্থে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দলের মূলনীতি ও আদর্শ বজায় রেখে আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নারায়ণগঞ্জের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

​একই সাথে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে আটক করেছে র‌্যাব-১১

জিয়ার সৈনিক’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

শবে বরাতে মসজিদে মুসল্লির ঢল, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

আদমজী বিহারী কলোনীতে বিষাক্ত রং দিয়ে সেমাই উৎপাদনের অভিযোগ

রূপগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের থানা কমিটির পুনর্গঠন সভাপতি মাওলানা ইউসুফ ফরীদী, সম্পাদক মাওলানা হাসান মহসিন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

শাহ সিমেন্টের বেপরোয়া গাড়ির চাপায় মাদ্রাসা ছাত্র নিহত, মীমাংসার নামে দরকষাকষির অভিযোগ

জাকির খানের উদ্যোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

তুরস্কে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

error: Content is protected !!