Tuesday , 25 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা এসপি মিজানুর রহমান মুন্সির

প্রতিবেদক
AlorDhara24
August 25, 2026 3:06 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায় ও মানবিকতার আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাসূল (সা.)-এর শিক্ষাকে ধারণ করেই নারায়ণগঞ্জকে শান্তি, সম্প্রীতি ও সাম্যের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।

আগামীকাল পালিতব্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

পুলিশ সুপার বলেন, মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-কে ‘রহমাতুল্লিল আলামিন’ হিসেবে প্রেরণ করেছেন। তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম।

মহানবী (সা.)-এর আগমনকে মানব ইতিহাসের যুগান্তকারী ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘মহানবী তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির জন্য ইহকাল ও পরকালের কল্যাণের দূত। তাঁর ওপর নাজিল হয় মানবজাতির পথপ্রদর্শক পবিত্র কুরআন। তাঁর মাধ্যমেই সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আদর্শে ইসলাম প্রতিষ্ঠিত হয়।

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী’ – সুরা আল-কলম, আয়াত ৪। মহানবী (সা.) তাঁর অনুপম চরিত্র, আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায় ও কল্যাণের শিক্ষার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের মর্যাদা লাভ করেছেন।

জেলা পুলিশ সুপার বলেন, মহানবী (সা.) জীবনভর সত্য, ন্যায়, ক্ষমা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতিম, দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। নারী, শিশু, প্রতিবেশী ও মেহনতি মানুষের অধিকার সম্পর্কে দিয়েছেন সুস্পষ্ট দিকনির্দেশনা।

বিদায় হজের ভাষণের কথা স্মরণ করে তিনি বলেন, ‘সেখানে তিনি যে মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় ও পারস্পরিক দায়বদ্ধতার শিক্ষা দিয়েছেন, তা আজও সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।

এই পবিত্র দিনে তিনি সকলের প্রতি আহ্বান জানান, ‘আসুন, আমরা মহানবী (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করি। শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করি।

পরিশেষে তিনি দোয়া করেন, নারায়ণগঞ্জ জেলাসহ বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের ওপর আল্লাহর রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে: আফরোজা আব্বাস

রূপগঞ্জে বিকল্প নৌপথ উদ্বোধন: নিরাপদ নৌযাত্রায় সরকারের প্রতিশ্রুতি

রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

দরকারি চ্যাট খুঁজে পেতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

রোগীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ডা. আতিকুল বারীর বিরুদ্ধে

ছুটিতেও সেবা দিতে প্রস্তুত ঢাকার হাসপাতালগুলো

রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক

শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু

রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ !

প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি, তবে…

error: Content is protected !!