Tuesday , 25 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
August 25, 2026 2:54 pm

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও ছোটবানিয়াদী এলাকায় গতকাল ২৫ আগষ্ট মঙ্গলবার ভোররাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আক্তার(২৯), শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান (৩৯) ও একই এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৬)। আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন রূপগঞ্জের ফকির আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রূপগঞ্জ থানা পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নির্বিঘ্নে নববর্ষবরণে র‌্যাবের ১৫ পদক্ষেপ

দুলালের বিরুদ্ধে অভিযোগ, বদলি ও শাস্তির দাবি

রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক

ট্রাম্পের গাজা প্ল্যানের বিপক্ষে নিউ ইয়র্ক টাইমসে ৩৫০ ইহুদির বিজ্ঞাপন

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন

বড় ভাই সমাজসেবক, ছোট ভাই মাদক ব্যবসায়ী দুই ভাইয়ের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী

নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

নাসিক ৮ নং ওয়ার্ড গোদনাইল সৈয়দ পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রকি ও হান্নান বাহিনীর হাতে ফারুক নামের এক কিশোর খুন ——–বাবা ফজলুর আর্তনাদ

গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় নিম্নমানের খাবার বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

ডিসি এসপি’র সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

error: Content is protected !!