Thursday , 13 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রতিবেদক
AlorDhara24
August 13, 2026 7:41 am

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ যুবসমাজকে দক্ষতা অর্জন, সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, দক্ষ ও সচেতন যুবসমাজই বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রশিক্ষিত যুব সংগঠক ও আত্মকর্মীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, যুব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং মানবিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানের সমাপ্তিতে তরুণদের প্রশিক্ষণ গ্রহণ ও সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হলফনামা তো নয় যেন দুর্নীতিনামা : মোমিন মেহেদী!

সরকারি তোলারাম কলেজে প্রধান সহকারী এস এম জুলহাস উদ্দিনকে বিদায় সংবর্ধনা

জামায়াতের নিবন্ধন প্রশ্নে ফের আপিল শুনানি ২১ জানুয়ারি

দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স: একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান

যা আছে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায়

চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলে ছাত্রদল

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ২ দালাল আটক

প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

ওসমানী বিমানবন্দরে ১১ স্বর্ণের বার জব্দ

ওসমানী বিমানবন্দরে ১১ স্বর্ণের বার জব্দ

error: Content is protected !!