Friday , 9 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে র‍্যাবের জালে দুই মাদক সম্রাট উদ্ধার বিপুল পরিমাণ মাদক!

প্রতিবেদক
AlorDhara24
January 9, 2026 3:09 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা ইউনিয়নে পাড়াগাঁও এলাকায় র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে ৬৫০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শুক্রবার (০৯ জানুয়ারী) রাত ০৩:৩০ ঘটিকার সময় র‍্যাব-১১ নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া গ্রামস্থ আসামিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ নিঘুম (৩০) এবং মোঃ ইমন (২৮) নামে ২ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ৬৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ
বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ সিনিয়র এডিশনাল স্কোয়াট কমান্ডার মোঃ শামসুর রহমান।

র‍্যাব-অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা মোঃ নিঘুম (৩০),মোঃ ইমন (২৮) উভয় পিতা-মৃত আনোয়ার আলী,সাং-পাড়াগাঁও মধ্যপাড়া,থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দুই সহোদর মিলে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তারিখঃ০৮.০১.২০২৬ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নাগরিক কোয়ালিশনের

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসকের হস্তক্ষেপ চাইল শ্রমিক-কর্মচারী ঐক্য ফেডারেশন

বন্দরে ‘ইন্নত আলীর ওয়াক্‌ফ এস্টেটে’ নতুন মোতাওয়াল্লী নিয়োগ, জমি দখলমুক্ত করতে সাইনবোর্ড স্থাপন

মিতালী মার্কেটের বিদ্যুৎ সংকট, বিশুদ্ধ পানি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের আতংকের আরেক নাম ছিলো আজমেরী ওসমান

বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর নারায়নগঞ্জ কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক সোহেল মাহামুদের বাবার মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে দোয়া-মিলাদ ও ৫০০ দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করলো ইসরায়েল

নারায়ণগঞ্জে ঢালাই স্পেশাল সিমেন্ট বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা

error: Content is protected !!