Saturday , 11 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন

প্রতিবেদক
AlorDhara24
July 11, 2026 4:40 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির আজ বৃহস্পতিবার আকস্মিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা ও রাজস্ব মুন্সিখানা শাখা পরিদর্শন করেছেন।

৯ জুলাই সকালে এ পরিদর্শনকালে তিনি সরাসরি সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা জানতে চান।

পরিদর্শনের সময় অফিস প্রাঙ্গণে কোনো প্রকার দালাল সক্রিয় আছে কিনা তা নিশ্চিত করতে তিনি উপস্থিত বিভিন্ন ব্যক্তির কাগজপত্র যাচাই করেন। সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে হয়রানির কোনো অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, “জনগণের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। কোনো প্রকার হয়রানি, দালালী কিংবা দুর্নীতির প্রমাণ পেলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা জনগণকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবেন। সেবা প্রত্যাশীরা যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

আকস্মিক এ পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক [রাজস্ব], অতিরিক্ত জেলা প্রশাসক [সার্বিক], ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সেবা প্রত্যাশীরা। তাদের মতে, নিয়মিত এ ধরনের পরিদর্শন ভূমি ও রাজস্ব সংক্রান্ত সেবায় দালাল ও দুর্নীতির দৌরাত্ম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বেইজিং সামলাতে অভিজ্ঞ ব্যবসায়ী পারডুকে বেছে নিলেন ট্রাম্প

আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাবি কমিটি ঘোষণা

জিমখানা কলোনীতে মাদক-ছিনতাই ও জুয়ার বিস্তার, গডফাদারদের চিহ্নিতের দাবি

জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে \ বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাউথ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল কে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥

সিগারেটের আগুনে পুড়লো মার্কেট

error: Content is protected !!