Sunday , 7 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

প্রতিবেদক
AlorDhara24
June 7, 2026 2:23 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ প্রতিরোধে অভিযান চালিয়ে ৪টি যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

রোববার (৭ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়। এ সময় উচ্চশব্দ সৃষ্টিকারী ও অনুমোদনহীন হর্ন ব্যবহার করায় ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদায়কৃত জরিমানার পরিমাণ ১২ হাজার টাকা। জব্দকৃত ৪টি হর্ন ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনে বলেন, শব্দ দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকায় নীরব জোনে উচ্চশব্দ সৃষ্টি দণ্ডনীয় অপরাধ। শব্দ দূষণ ও পরিবেশ দূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শাপলা চত্বর গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ, ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ

হাদির হত্যা: “আংশিক বিচার” নামক পরিচিত বৃত্তেই ঘুরছে নাতো?

বুড়িমারী ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

আলহাজ্ব আব্দুল হাশেম মাস্টারের স্ত্রী মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুলখানির আয়োজন

ম্যান ইউনাইটেডে কঠিন চ্যালেঞ্জের জন্য ‘প্রস্তুত’ আমুরি

ময়দান প্রস্তুত, শুক্রবার শুরু বিশ্ব ইজতেমা

নির্যাতিতদের পরিবার-স্বজনদের কাছে ক্ষমা চাইলেন র‍্যাব ডিজি

দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ধর্ম উপদেষ্টা

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন উপলক্ষে চাষাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রীন এন্ড ক্লিন শহর কর্মসূচির কার্যক্রম

error: Content is protected !!