Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

প্রতিবেদক
AlorDhara24
April 19, 2026 9:41 am

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ-এর পেছনের গেট সংলগ্ন নদীর তীর ঘেঁষে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নৌ পুলিশ থানা সদর নারায়ণগঞ্জের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যমুনার সামনে যেতে বাধা, কাকরাইল মোড়ে শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

আমরা দুজন একই সংস্থায় খেলছি বলে অনেক সুবিধা হয় : সোনিয়া সাঁতারু

বন্দরে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে আটকে টাকা-মোবাইলসহ স্বর্ণালঙ্কার লুট, শ্লীলতাহানি

রূপগঞ্জে মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় হাফেজদের দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত

বিধ্বস্ত ভবনে আটকে পড়া লোকদের উদ্ধার করছে সশস্ত্র বাহিনী

জিমখানা কলোনীতে নারী আলোকে মারধর, বসতঘর দখলের চেষ্টার অভিযোগ

পল্লী চিকিৎসককে হেনস্তা: যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

এসএসসি পরীক্ষায় তিন বিদ্যালয়ে শতভাগ পাস

error: Content is protected !!