Thursday , 5 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বাংলাদেশ কোনো ধরনের হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সিনিয়র করেসপন্ডেন্ট

প্রতিবেদক
AlorDhara24
December 5, 2024 9:36 am

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ভারত ইস্যুতে কোনো উদ্বেগজনক আশঙ্কা নেই।

তারা যা করছে আপনারা এর প্রতিবাদ করবেন এবং সত্যি ঘটনা প্রকাশ করবেন, সেই সময় ওদের মুখে চুলকানি পড়বে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪’ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

সীমান্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সীমান্তে উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতো স্বাভাবিক অবস্থায় আছে। তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বাংলাদেশের মিডিয়াগুলোকে সত্য খবর প্রকাশ করে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, একটা দেশ অন্য দেশ নিয়ে কতটা নগ্ন ও মিথ্যা তথ্য প্রচার করতে পারে ভারতীয় মিডিয়া এর উদাহরণ।

আমরা যারা এই দেশে আছি সবাই একসঙ্গে এর প্রতিবাদ করবো।

সব রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, বিষয়টি কি ইতিবাচক প্রভাব ফেলবে? জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যখন সবাই একসাথে হবো তখন অবশ্যই ইতিবাচক প্রভাব হবে। এতে করে আমরা সবাই একসাথে কাজ করবো, একসাথে প্রতিবাদ করতে পারবো। এটা খুবই ভালো দিক।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি মনে হয় ভুল করে বাংলাদেশের নাম বলে ফেলেছেন। আমার তো মনে হয় উনার দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন, কেননা আপনারা দেখেছেন সেখানে সংখ্যালঘুদের (মুসলমানদের) কিভাবে নির্যাতন করা হচ্ছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু সংকট মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি: ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর শহীদদের গেজেট প্রকাশ

ডেমরায় ইয়ুথ কাউন্সিলের টেকসই উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি

নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

সংবাদ প্রকাশের পর ভুলতা সড়কের পাশের ময়লা-আবর্জনার স্তুপ অপসারণ

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম

ককটেল ফাটিয়ে পিস্তল ঠেকিয়ে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

error: Content is protected !!