Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বিদ্যানিকেতন হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
April 18, 2026 10:52 am

নিজস্ব সংবাদদাতা: বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞান প্রযুক্তি সম্পন্ন শিক্ষায় গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে, এ-ই প্রজন্মকে সুশিক্ষিত হতে হবে। শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর ভুঁইয়ার বাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম এ-সব কথা বলেছেন।
ও-ই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তার স্কুল জীবনের স্মৃতিচারণ করে বলেন- আমাদের সময় স্কুলগুলোতে শিক্ষার পাশাপাশী খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে থাকতো। আজকে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে। তারা পড়াশোনার চেয়ে অন্য প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ছে। যে প্রযুক্তি আমাদের সন্তানকে বিপথগামী করছে। আমাদের এজন্য সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন- তিনি শিক্ষকদের নিজেদের সন্তানের মতো ছাত্রদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আমদের বর্তমান প্রজন্ম মব সংস্কৃতিতে জড়িয়ে পড়ছে। এদিকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। পরিশেষে তিনি সকল এসএসসি পরীক্ষার্থীদের শুভ কামনা জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী বলেন- বর্তমান সময়ে তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। এ থেকে আমাদের তরুণ প্রজন্মকে সরিয়ে আনতে হলে- ছাত্র, শিক্ষক ও  অভিভাবকদের একসাথে কাজ করতে হবে। প্রশাসন মাদক ও মব এর বিষয়ে সতর্ক এবং কঠোর অবস্থানে আছে। পুলিশ প্রশাসন মাদক ও মব এর বিষয়ে কাউকে ছাড় দিবে না।
বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- শিক্ষানুরাগী কাসেম জামাল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর চেয়ারম্যান বদিউজ্জামাল বদু, সাবেক পিপি এড. নবী হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, বিদ্যানিকেতন ট্রাস্টের সহ-সভাপতি আবদুস সালাম, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, জাকির হোসেন, হোসেন ব্যাপারী, মনির হোসেন খান, ফয়সাল আজিজ তুষার, মাহবুবর রহমান, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমূখ।
উল্লেখ্য, এ বছর বিদ্যানিকেতন হাই স্কুল হতে  ২৬৬ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!