Thursday , 26 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ব্যাখ্যা চেয়ে নোটিশ,আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি এনসিপির

প্রতিবেদক
AlorDhara24
February 26, 2026 9:56 am

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি দিয়েছে।

২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক নোটিশে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলের সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনার স্বাক্ষর রয়েছে। এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জোটগত প্রচারণায় প্রত্যাশিত ভূমিকা না রাখার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। বিষয়টি নিয়েই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে আহমেদুর রহমান তনুর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে বহিষ্কার

৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনও পলাতক: আইজি প্রিজন

শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু

বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি স্টাফ করেসপন্ডেন্ট

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতা কর্মী জামায়াতে যোগদান

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করলেন সদর উপজেলা প্রশাসন

ফতুল্লায় আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

error: Content is protected !!