Thursday , 12 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি স্টাফ করেসপন্ডেন্ট

প্রতিবেদক
AlorDhara24
December 12, 2024 10:55 am

চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ চারদিক থেকেই। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই আয়োজন ঘিরে ছিল দর্শনার্থীদের ভিড়।

বৃহস্পতিবার সকাল থেকেই তারা এসে কেউ ছবি তুলে, কেউবা সেলফিতে ট্রফির সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে রেখেছেন।

ট্রফি ছাড়াও এদিন দুটি মাসকট ছিল।

সেগুলোর সঙ্গে ছবি তোলেন দর্শকরা। তাদের জন্য আলাদা করে ছিল গেমিং জোন।

তাতে জিততে পারলে দেওয়া হয় পুরস্কারও।

 

ট্রফি দেখে উচ্ছ্বসিত এক দর্শনার্থী বলেন, ‘আশা করি, বাংলাদেশ একদিন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আসবে।

আমাদের সামনে ক্রিকেটাররা ট্রফি নিয়ে ঘুরবে। ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও প্রদর্শিত হয়েছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। জনসাধারণ হুমড়ি খেয়ে পড়েছিল বিশ্বকাপ ট্রফিটি দেখতে। বিশ্বকাপ ফুটবলের ট্রফিও প্রদর্শিত হয়েছিল বসুন্ধরা সিটিতে।

এবার এলো চ্যাম্পিয়নস ট্রফি। ১১ ডিসেম্বর বাংলাদেশে আসে ট্রফিটি। গতকাল কক্সবাজারের লাবনী পয়েন্টে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। ১৩ ডিসেম্বর ট্রফি থাকবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। যদিও ভেন্যু নিয়ে সংশয় কাটেনি। পাকিস্তানেই হবে নাকি হাইব্রিড মডেলে তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

বন্দরে যুবলীগ সন্ত্রাসীর হামলায়  নারীসহ আহত -৩

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামিকে ২ দিনের রিমাণ্ড

হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ‘ভুয়া’, রয়টার্সকে ড. ইউনূস

গলাচিপায় প্রীতি ফুটবল ম্যাচে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আইনজীবী আলিফ হত্যা: চট্টগ্রাম মহানগর বিএনপির ক্ষোভ

কেনো হঠাৎ ইরান সফরে জেনারেল ফায়াদ আল-রুয়ালি

‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ ফ্যাক্টচেকিং বাদ দিচ্ছে মেটা

error: Content is protected !!