Tuesday , 17 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বিএনপির ঐতিহাসিক বিজয় উদযাপনে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
February 17, 2026 1:46 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হওয়ায় সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করায় ও আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হওয়ায় বিশেষ মোনাজাত করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের অনুষ্ঠান পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, দপ্তর সম্পাদক আলী আক্কাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সামাদ মাহমুদ, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমির আব্দুল গফুর, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, বিএনপি নেতা মো: বাসেদ, আ: খলিল, আসলাম, আ: রহমান, হামু, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর ও সমাজ সেবক মিলন ভুঁইয়া সহ এমপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা টু আগরতলা’ লংমার্চ কর্মসূচির ঘোষণা বিএনপির ৩ সংগঠনের

সংবাদ প্রকাশের পর ভুলতা সড়কের পাশের ময়লা-আবর্জনার স্তুপ অপসারণ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর আস্তানায় এলাকাবাসীর হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী বিস্ফোরক মামলায় ওলামালীগের সভাপতি গ্রেফতার

রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন / অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি

জনগন যা চায় বিএনপিও তাই চায় -না,গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

এক মিনিট নীরবতা পালনের পর জানা গেল খেলোয়াড় মারা যাননি

‘জুলাই শহিদ দিবসে’ শহিদদের স্মরণে সরকারি তোলারাম কলেজের শ্রদ্ধা নিবেদন

ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!