Monday , 8 December 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

প্রতিবেদক
AlorDhara24
December 8, 2025 1:03 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহাগ মিয়া(৩০)কে গ্রেপ্তার করে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল। মাদক ব্যবসায়ী সোহাগ মিয়া মাসিমপুর কান্তিক পাড়া এলাকার ভূমিদস্যু ইয়াকুব মিয়ার ছেলে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি চৌকস দল শনিবার (৬) ডিসেম্বর রাতে এই অভিযান পরিচালনা করে।

এসময় অভিযানে উদ্ধার করা হয় ৭ দেশীয় অস্ত্র, ও মাদক। রূপগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ জানান আমরা সোহাগের অস্ত্রের বিষয়ে জানতে চাইলে সোহাগ জানান তার সহযোগী আরমানের কাছে তার একটি পিস্তল রয়েছে।
তিনি আরো জানান আমাদের অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এদিকে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর হাতে আটক সোহাগ মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তাং ০৭/১২/২৫ ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আবৃত্তিশিল্পী সবুজ রায়ের পিতার মৃত্যুতে শোকের ছায়া

মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমা মির্জা

নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সুসংগঠিত করতে সক্রিয় আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।

রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

অবিলম্বে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা

ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: উপদেষ্টা আসিফ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য

নাসিক প্রশাসকের নির্দেশে সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে মশক নিধন কার্যক্রম পরিচালিত

error: Content is protected !!