Monday , 22 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ দুই ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
June 22, 2026 2:48 pm

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দুইটি প্রিন্টিং কারখানায় ডাকাতি হওয়া মেশিনারিজ উদ্ধার ও ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল ২২ জুন ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চট্টগ্রামের আকবরশাহ থানার নিউ শহীদলেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ হাসান (৩৫) ও বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল আহমেদ (৩২)।

পুলিশ জানায়, গত ১২ জুন রাতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় ২০-২৫ সদস্যের একদল ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ভেতরে প্রবেশ করে। পরে নৈশ্য প্রহরী আব্দুল মালেক, মোবাশ্বির ও হৃদয় হাসানকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা চার ঘণ্টা থেকে পাঁচ ঘণ্টা লুটপাট চালায়। ডাকাতরা কারখানায় থাকা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, সেপ্রয়ার, ল্যাপটপ, শ্রমিকদের বেতনের নগদ টাকাসহ ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তের মাধ্যমে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে। পুলিশ গতকাল ২২ জুন রবিবার ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া দুইটি কম্প্রেসার ও দু’টি মোটর উদ্ধার এবং ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যার অভিযোগ

শাকিবের ‘বরবাদ’ চলাকালে বিঘ্ন, সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ

ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে

নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুতে ট্রাকে আগুন

নারায়ণগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফুটপাত দোকানে হামলা/ভাঙচুরের অভিযোগ

বন্দরে ‘ইন্নত আলীর ওয়াক্‌ফ এস্টেটে’ নতুন মোতাওয়াল্লী নিয়োগ, জমি দখলমুক্ত করতে সাইনবোর্ড স্থাপন

ট্রাকের চাকায় পিষ্ট হলেন মা, বেঁচে গেল কোলের শিশু

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার

ভূইগড় রূপায়ন টাউন- এ ফ্লাট মালিকের কাছে লিটন গংদের ৫ লক্ষ টাকা চাঁদা দাবী ও হাউজিং এ প্রভাব বিস্তারের চেষ্টা

error: Content is protected !!