Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

বিএনপি মনোনীত প্রার্থী মান্নানকে শুভেচ্ছা জানালেন জিয়া সৈনিক দলের আহবায়ক।

প্রতিবেদক
AlorDhara24
December 23, 2025 11:31 am

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে সমর্থন দিয়ে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক জি এম সুমন মুন্সী।

সোমবার বিকেলে সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের নিজ বাসভবনে গিয়ে অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সকল নেতাকর্মীরা।

‎
‎এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক জিএম সুমন মুন্সী, সদস্য সচিব শফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মো. মনির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. সোলেমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিজয়, সহ সাধারন সম্পাদক ওমর ফারুক জয়,মো: জাকির শাহ আলম সহ জেলার সকল নেতাকর্মীরা।

‎এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, আগামী ২৫ তারিখ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। সেই উপলক্ষে দলের সকল নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। আপনারা সবাই আমাদের নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাবেন। নেতার উপস্থিতিতে আমাদের দল আরো শক্তিশালী ও গতিশীল হবে।
‎
‎জিএম সুমন বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। আমি আগেও বলেছি এখনো বলছি আমরা বিএনপি করি। নারায়ণগঞ্জ-৩ আসন থেকে যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। এবং আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিপুল ভোটে জয়ী করে আমরা তাকে সংসদে পাঠাবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ আমাদের নেতা তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেই আশায় প্রহর গুনছি। আমরা তারেক রহমানের উপস্থিতিতে আরো গতিশীল হয়ে উঠবো। আমরা তার এবং তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু

রূপগঞ্জে অভিযান: ৩,২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জের নলপাথরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই

রাজস্ব আদায়ে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ ডিসির

মাসুদুজ্জামান’র উদ্যোগে নাসিক ১২নং ওয়ার্ডে না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

ডেভিল হান্ট: রাবিপ্রবি শিক্ষার্থী আটক

আবারও ভূমিকম্পের শঙ্কা, ৭ মাত্রার হলে ঢাকায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

যে উপায়ে বিশ্বকে উন্নত করেছে বিজ্ঞান

তিতুমীর শিক্ষার্থীদের অনশন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

error: Content is protected !!