Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

যে উপায়ে বিশ্বকে উন্নত করেছে বিজ্ঞান

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 1:42 pm

আলোরধারা ডেস্ক:

যুগে যুগে বিভিন্ন পরিমণ্ডলে বিস্তার লাভ করেছে বিজ্ঞান, যার ধারাবাহিকতায় সভ্যতার অগ্রযাত্রা অব্যাহত থেকেছে সবসময়। বিজ্ঞান কখনই থেমে থাকেনি, বরং বিজ্ঞানের অগ্রযাত্রার মাধ্যমেই এগিয়েছে গোটা বিশ্ব। বিজ্ঞানের কারণেই বিভিন্ন যুগ পেরিয়ে আজকের অবস্থানে এসেছে আমাদের পৃথিবী।

বিজ্ঞানের এমন বিস্ময়কর পাঁচটি উপায় নিয়ে আলোচনা রয়েছে এই প্রতিবেদনে।

বিশ্বে প্রায় ৫০ কোটির মতো মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস রয়েছে বিভিন্ন ধরননের। নানা কারণে মানুষের দেহে ডায়াবেটিস হয়ে থাকে ও তা বাড়িয়ে দেয় রক্তের শর্করার পরিমাণকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা না গেলে রক্তের এই অতিরিক্ত শর্করা শরীরের ক্ষতি করতে পারে। এমনকি ডায়াবেটিসের কারণে মাড়ির রোগ, স্নায়ুর ক্ষতি, কিডনি রোগ, অন্ধত্ব, অঙ্গ কেটে ফেলা, হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যান্সারের মতো রোগের ঝুঁকিতে পড়তে পারে মানুষ।

সাধারণত ওষুধ, ইনসুলিন ও জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন অনেকেই। তবে নতুন প্রজন্মের এক চিকিসা পদ্ধতির মাধ্যমে এই রোগটিকে ফেরানো যেতে পারে। টাইপ ১ ডায়াবেটিসের জন্য প্রথম নারী হিসেবে গত মাসে নিজের দেহে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে চিকিৎসা নেন এক নারী। এর আগে, ২৫ বছর বয়সী ওই নারীকে ডায়াবেটিসের কারণে অনেক পরিমাণে ইনসুলিন নিতে হত। এখন তিনি স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে নিজের দেহই ইনসুলিন তৈরি করতে শুরু করছে।

স্টেম সেল হচ্ছে শরীরের আদি কোষ, যা থেকে বিভিন্ন ধরনের কোষ তৈরি হয়।

গত এপ্রিলে একই ধরনের স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ৫৯ বছর বয়সী এক ব্যক্তি নিজের দেহ আবার ইনসুলিন তৈরি করতে পেরেছেন। স্টেম সেল প্রতিস্থাপনের বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও এর ফলাফল এখন পর্যন্ত রোমাঞ্চকর বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।

কোভিড মহামারীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভ্যাকসিন। বিজ্ঞানীরা আশা করছেন, কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে মডার্না ও ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন যে এমআরএনএ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে তা ক্যান্সার শনাক্ত ও এর আক্রমণ ঠেকাতেও ব্যবহার করা যেতে পারে দেহের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দিতে।

এক্ষেত্রে রোগীর ক্যান্সার কোষের উপরিভাগের প্রোটিনের সঙ্গে মিল রেখে ক্যান্সারের ভ্যাকসিনের নকশা তৈরি করছেন বিজ্ঞানীরা।

অগাস্টে মেলানোমা ক্যান্সারে আক্রান্ত শত শত রোগী বিশ্বের প্রথম এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এরইমধ্যে অগ্ন্যাশয়, অন্ত্র ও অন্যান্য ক্যান্সারের ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ভ্যাকসিনের মাধ্যমে রোগের সুরক্ষা দীর্ঘমেয়াদি হতে পারে তাই স্তন বা ডিম্বাশয়ের ক্যান্সারের উচ্চ জেনেটিক ঝুঁকি রয়েছেন এমন নারীদের ক্যান্সার ফিরে আসা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে এ পদ্ধতিটি ব্যবহার করা সম্ভব হতে পারে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল !

নারায়ণগঞ্জের আতংকের আরেক নাম ছিলো আজমেরী ওসমান

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ‘আসুন শিশুশ্রম না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর নারায়নগঞ্জ কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক সোহেল মাহামুদের বাবার মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে দোয়া-মিলাদ ও ৫০০ দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ

নারায়ণগঞ্জ -৪ আসনের প্রার্থী সেলিম আহমেদ’র মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা!

রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্নহত্যা

রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ-১ ! আহত-৫

রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

error: Content is protected !!