Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতা কর্মী জামায়াতে যোগদান

প্রতিবেদক
AlorDhara24
December 6, 2025 4:10 am

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতা কর্মী জামায়াতে যোগদান 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

গতকাল (৫ ডিসেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মিনারকোট ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন।

উক্ত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জামাত মনোনীত আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব আতাউর রহমান সরকার।

বিশিষ্ট সমাজসেবক শিশু ভুইয়ার সভাপতিত্বে এবং ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কর্মপরিষদ সদস্য, কাজী সিরাজুল ইসলাম
মেজর(অব.) সাইদুল ইসলাম
জেলা কর্ম পরিষদ সদস্য আবুল বাসার ভুইয়া
আখাউড়া উপজেলা আমীর ইকবাল হোসেন ভুইয়া

এছাড়াও উক্ত সমাবেশে বক্তব্য রাখেন: উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ
বায়তুলমাল সেক্রেটারি মাওলানা উসমান গণি, হেফজু ভুইয়া, বিল্লাল ভুইয়া, দোলন ভুইয়া, আবুল কালাম।

প্রধান অতিথি আতাউর রহমান সরকার বলেন, নতুন বাংলাদেশে দূর্নীতিবাজ, চাঁদাবাজ,সন্ত্রাসী ও মাদককারবারীদের জনগণ প্রত্যাখ্যান করবে। জনগণ আল্লাহর আইন-সৎ লোকের শাসন কায়েমের পক্ষে রায় দিবে ইনশাআল্লাহ।

সমাবেশে বিএনপি নেতা শিশু ভুইয়া ও হেফজু ভুইয়ার নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে প্রাধান অতিথি জনাব আতাউর রহমান সরকার তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কেনো হঠাৎ ইরান সফরে জেনারেল ফায়াদ আল-রুয়ালি

রাস্তায় পড়ে ছিল গ্যারেজমালিকের রক্তাক্ত মরদেহ

তুচ্ছ ঘটনায় নারায়ণগঞ্জে রক্তাক্ত হামলা: একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

যৌথবাহিনীর ওপর হামলা, ডা.কথক ৩ দিনের রিমান্ডে

রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

বড় ভাই সমাজসেবক, ছোট ভাই মাদক ব্যবসায়ী দুই ভাইয়ের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী

সোনাকান্দা ঘাট সংলগ্ন শীতলক্ষা নদীর তটের মাটি বিক্রি

সোনারগাঁ‌য়ে যুবদল নেতার নেতৃ‌ত্বে হামলা ও কে‌া‌টি টাকার মালামাল লুটপা‌টের অ‌ভি‌যোগ

ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির