Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নাসিক প্রশাসকের নির্দেশে সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে মশক নিধন কার্যক্রম পরিচালিত

প্রতিবেদক
AlorDhara24
April 11, 2026 6:23 pm

নাসিক প্রশাসকের নির্দেশে সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে মশক নিধন কার্যক্রম পরিচালিত,বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন মোঃ ফজলে রাব্বি মহিউদ্দিন এবং মেজার আলী।

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মাননীয় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিশেষ নির্দেশে নগরীর ৬নং ওয়ার্ডে জোরদার করা হয়েছে মশক নিধন কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১১ এপ্রিল, ২০২৬) ওয়ার্ডের বিহারি ক্যাম্প এলাকায় মশা নিধনে বিশেষ অভিযান পরিচালিত হয়।

​সিটি কর্পোরেশনের নিয়মিত স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এদিন বিহারি ক্যাম্প এলাকার বিভিন্ন ড্রেন, ডোবা এবং ঝোপঝাড়ে লার্ভাসাইড স্প্রে করা হয়, যা মশার বংশবিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া দিয়ে উড়ন্ত মশা নিধনের কাজও সম্পন্ন করা হয়।

​উক্ত মশক নিধন কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন মোঃ ফজলে রাব্বি মহিউদ্দিন এবং মেজার আলী।

​এলাকাবাসীর পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। নাসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করলেন এমপি কালাম

আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান

পাচারের ১৭ লাখ কোটি টাকা ফেরাবে কে

সিদ্ধিরগঞ্জে সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

মামলা, আসামি ৪৬ জন

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা !

সোনারগাঁয়ে ওসির ব্যক্তিগত রোষানলে বিএনপি নেতা, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

ফের বিমানবন্দরে বোমা হামলার হুমকি

শহীদ আবু সাঈদের বাবা অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ

error: Content is protected !!