Thursday , 4 December 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ

প্রতিবেদক
AlorDhara24
December 4, 2025 12:15 pm

ফরিদগঞ্জের ফকির বাজার এলাকার ঘনিয়া বুড়ির বাড়িতে ছোট ভাই আওয়ামিলীগের নেতা শহিদ উল্যাহ মাষ্টার এর বিরুদ্ধে বড় ভাইয়ের বসতঘরের একাংশ দখল করে রান্নাঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২রা ডিসেম্বর) বড় ভাই মো. আব্দুল লতিফ সংবাদকর্মীদের কাছে তার আপন ছোট ভাই শহিদুল্লাহ মাস্টারের বিরুদ্ধে এমন অভিযোগ করেন।

তিনি জানান, ঘনিয়া বুড়ির বাড়ির মৃত আব্দুল হালিমের তিন ছেলে ও দুই মেয়ে। তিন ছেলে মধ্যে বড় ছেলে আব্দুল লতিফ ফকির বাজার এলাকায়, মেঝো ছেলে আমিন উল্যাহ্ ঢাকায় ও ছোট ছেলে শহিদুল্লাহ মাস্টার নিজ বাড়িতে এবং দুই মেয়ে অহিদা বেগম ও ফাতেমা বেগম তাদের স্বামীর বাড়িতে থাকেন।

আব্দুল লফিত জানান, তার দুই ছেলে শরিফ ও আরিফ ফকির বাজার এলাকায় সম্পত্তি ক্রয় করে বাড়ি-ঘর নির্মাণ করেন। বিগত আওয়ামিলীগের শাসন আমলে নিজের পত্রিক সম্পত্তিতে ঘর নির্মান করতে দেয় নাই তার ছোট ভাই আওয়ামিলীগ নেতা শহিদ উল্যাহ্। দলীয় প্রভাব খাটিয়ে নানা ভাবে হয়রানি ও নির্যাতন করেছেন তাদের। আব্দুল লতিফ কান্নাকন্ঠে উপস্থিত সংবাদ কর্মীদের জানান সংসারের সকল সম্পত্তি ক্রয় করার টাকা আমার বাবাকে প্রবাস থেকে দিয়েছি, তারা আমাকেই নিজের বসত ঘর করতে দেয় নাই। পরবর্তীতে আমার ছেলেরা অন্য জায়গায় জমি কিনে ঘর নির্মান করে।

তিনি আরও জানান ছেলেরা প্রবাসে থাকায় এবং তিনি ও তার স্ত্রী পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে বাজারস্থ বাড়িতেই থাকেন। এই সুযোগে ছোট ভাই শহিদুল্লাহ মাস্টার জোরপূর্বক বাড়ির তার বসতঘরের একাংশ দখল করে নেন। যার কারণে ওই ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ ও বের হওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, আমি বয়স্ক মানুষ, ছেলেরা বিদেশে থাকে। আমার ছোট ভাই শহিদুল্লাহ মাস্টার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। গত ১৭ বছর সে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করেছে। আমার বড়ছেলে প্রবাস থেকে ২০২৪ সালের মে মাসে ছুটিতে আসলে আমার ছোট ভাই আওয়ামীলিগ নেতা শহিদ উল্যাহ্ মাষ্টার আমার ছেলেকে রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়। সরকার পরিবর্তনের পর গত ১বছর ভালোই ছিলাম। কিন্তু এখন আবার সে আমার জায়গা-সম্পত্তি জোরপূর্বক দখল’সহ বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি ও নির্যাতন শুরু করেছে।

সরেজমিনে আরও জানা যায় আওয়ামিলীগ সরকারের পতনের পর শহিদ উল্যাহ মাষ্টার দুর্নীতি ও অনিয়মের কারনে প্রাইমারী স্কুলের চাকুরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিল।

অভিযোগ অস্বীকার করে শহিদুল্লাহ মাস্টার বলেন, আমার মেঝো ভাই ঢাকায় থাকেন। তিনি বাড়ি-ঘরে আসেন না। তাই তিনি বলেছেন, তার সম্পত্তি যেন আমরা দুই ভাই ভোগ-দখল করি। যেখানে রান্নাঘর নির্মাণ করেছি, ওই সম্পত্তি আমার ভাগে পড়েছে। তারপরও আমি বড় ভাইকে বলেছি আপনি সালিশি বৈঠকে বসেন, আমি সমাধানের পক্ষে আছি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আব্দুল লতিফের বসতঘরের একাংশ দখল করে তার ছোটভাই ওই বসতঘরের সামনেই রান্নাঘর নির্মাণ করেছেন। এতে বসতঘরের সামনে চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এসময় সংবাদকর্মীদের উপস্থিতি দেখতে পেয়ে বাড়ির একাধিক লোকজন সংবাদকর্মীদের সাথে কথা বলেন। তারা অনুরোধ করে জানান, সংবাদকর্মীদের উদ্যোগে যেন সম্পত্তিগত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শহরের গলাচিপা এলাকায় পূর্ব ও পশ্চিম গ্রুপের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী!

এবার পুতিন কল করলেন ট্রাম্পকে

রিয়াজউদ্দিন বাজারে কাপড়ের গুদামে আগুন

নাসিক প্রশাসকের নির্দেশে সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে মশক নিধন কার্যক্রম পরিচালিত

রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে নারায়ণগঞ্জে তরুণদের অবস্থান কর্মসূচি

বিজয় দিবসের ভাষণে কঠোর বার্তা প্রধান উপদেষ্টার!

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করলো ইসরায়েল

error: Content is protected !!