Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 3:07 pm

আলোরধারা ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ছুড়ে ছাত্র জনতা হত্যার অভিযোগে উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জের ফতুল্লা ও ঢাকার যাত্রাবাড়ি থানায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

রোববার দুপুরে সোনারগাঁ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেপ্তার হয়ে জেলখানায় থাকা ব্যবসায়ী জাহিদুল ইসলামের স্ত্রী তানিয়া সুলতানা। এসময় সঙ্গে ছিলেন ছেলে জাওয়াদ ও  বোনের স্বামী আনিছুর রহমান আলমগীর।

রোববার দুপুরে সোনারগাঁ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেপ্তার হয়ে জেলখানায় থাকা ব্যবসায়ী জাহিদুল ইসলামের স্ত্রী তানিয়া সুলতানা। এসময় সঙ্গে ছিলেন ছেলে জাওয়াদ ও  বোনের স্বামী আনিছুর রহমান আলমগীর।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপনের স্ত্রী তানিয়া সুলতানা বলেন, জাহিদুল ইসলাম স্বপন একজন জমি ব্যবসায়ী। ২০১৮ সালে একটি কোম্পানির পক্ষ হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সোনারগাঁ থানার সাবেক ওসি মোরশেদ আলম ও এস আই সাধন চন্দ্র বসাক জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে নির্যাতন করেন। নির্যাতনের ঘটনায় সেই ওসি ও এস আইয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তারা কারাভোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওসি ও এসআই দেশের বিভিন্ন থানায় স্বপনের নামে মামলা দিয়ে জেল খাটাবে বলে হুমকি দেয়। তারই জেরে ওসি মোরশেদ আলম ও এস আই সাধন চন্দ্র বসাক ক্ষমতার অপব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ফতুল্লা যাত্রাবাড়ি থানায় স্বপনকে আসামী হিসেবে অন্তর্ভূক্ত করে মামলায় জড়িয়ে দেয়। পরে র‌্যাব সদস্যদের দিয়ে গ্রেপ্তার করিয়ে আদালতে পাঠায়। বর্তমানে তিনি জেল হাজতে আছেন। ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপন বৈষম্যের শিকার হয়েনিজের ছেলেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেয়ার জন্য উদ্বুদ্ধ করে।

তিনি আরো বলেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপন সোনারগাঁয়ের হলেও উদ্দেশ্যমূলকভাবে তার নামে মামলা দেয়া হয়েছে ফতুল্লা ও যাত্রাবাড়ি থানায়। তিনি একজন অসুস্থ্য মানুষ। তাই এই সমস্ত মিথ্যা মামলা থেকে নিরপরাধ ব্যবসায়ী স্বপনের অব্যাহতি ও জেল থেকে মুক্তি দাবী করেন তার পরিবার।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নিরাপত্তা নিয়ে উদ্বেগে জুলাই বিল্পবের শহীদদের পরিবার: নাহিদ

পান্থপথে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

মার্চ-এপ্রিলে ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

সিদ্ধিরগঞ্জে সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা, ফিলিং স্টেশন বন্ধ!

সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেইড: নারীসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জের নলপাথরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

মাদক সেবনকে কেন্দ্র করে তর্ক, ২৪ ঘণ্টার মধ্যেই খুন

নারায়ণগঞ্জ লিংক রোডে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪ জন

error: Content is protected !!