Friday , 21 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

প্রতিবেদক
AlorDhara24
March 21, 2025 8:01 am

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আঁচ না করতে পারার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে।

খবর বিবিসির।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারকে আগাম বরখাস্ত করার অনুমোদন দেয়।

তিনি ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য এই পদে নিয়োগ পান।

 

রোববার এক ভিডিওবার্তায় নেতানিয়াহু রনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, সময়ের সঙ্গে অবিশ্বাস বাড়ায় তিনি রনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।

 

নেতানিয়াহুর সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং জেরুজালেমে সরকারবিরোধী আন্দোলন আরও উত্তাল হয়।

গাজায় নতুন করে হামলার বিরোধিতা করা অনেকে বিক্ষোভে যোগ দেন।

 

মঙ্গলবার থেকে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করেছে। তাদের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করতে তীব্র হামলা চালাচ্ছে। নতুন এ হামলা প্রায় দুই মাস ধরে চলা নাজুক যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে।

শিন বেত ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। যুদ্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কার্যক্রম ও সদস্যদের তথ্য কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়।

রনেন বার তার বরখাস্তের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সরকারি ডিপ টিউবওয়েল থাকলেও পানি পাচ্ছেন না নাসিক ৮নং ওয়ার্ডবাসী

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রদল নেতা হাবিবের আহ্বান

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

আইনের বাইরে কোনো কাজ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্বিতীয় দিনেও সূর্যের দেখা নেই, মাদারীপুরে কনকনে ঠান্ডায় দুর্ভোগ

প্রবাসীদের আলাদা এনআইডি গাইডলাইনের কথা ভাবছে ইসি

না’গঞ্জ ফটোগ্রাফি ক্লাব এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন

সোনারগাঁয়ে তক্ষক উদ্ধার, ২ জনের জরিমানা

নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

দুলালের বিরুদ্ধে অভিযোগ, বদলি ও শাস্তির দাবি

error: Content is protected !!