Wednesday , 7 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সরকারি ডিপ টিউবওয়েল থাকলেও পানি পাচ্ছেন না নাসিক ৮নং ওয়ার্ডবাসী

প্রতিবেদক
AlorDhara24
October 7, 2026 6:12 am

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডে গত কয়েকদিন যাবত পানি সংকটে ভুগছে কয়েকটি এলাকার মানুষ। পানির সংকট নিয়ে আন্দোলন করে সড়ক অবরোধ কর্মসূচী পর্যন্ত করেছে ভুক্তভোগীরা।

অথচ সরকারি ভাবে ডিপ টিউবওয়েল থাকা সত্বেও পানি না পাওয়ার অভিযোগ করছে এলাকাবাসী, নাসিক ৮নং ওয়ার্ড তাঁতখানা বৌবাজার এলাকায়, আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের বাড়িতে দুটি ডিপ টিউবওয়েল বসানো হয়েছে সাধারণ মানুষের জন্য।
সরজমিনে গিয়ে দেখা গেছে এই টিউবওয়েল গুলো ব্যবহার হচ্ছে ব্যক্তিগত স্বার্থে।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, একটি টিউবওয়েল গত আড়াই বছর যাবত শাহাবুদ্দিন তার ভাড়াটিয়া বাড়িতে ব্যবহার করছে, অন্য আরেকটি টিউবওয়েল আনোয়ার হোসেনে’র জায়গায় থাকলেও, আট মাস যাবত ব্যক্তিগত ভাবে ব্যবহার করছে তিনটি পরিবার, এর মধ্যে একজন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা যুগ্ম আহবায়ক সেচ্ছাসেবকদল ইন্জিনিয়ার নূর ইসলাম ও আব্দুল কাসেম।

এবিষয় জাহাঙ্গীর হোসেন স্বাধীন কে মুঠোফোন কল দিলে বলেন, এই টিউবওয়েল টি সকলে ব্যবহার করার জন্য আমরা বসে ছিলাম, একটি সিদ্ধান্ত হয় যে কাসেম সাহেবের বাসার ট্যংকে প্রথম পানি উঠানো হবে পরে বাহিরে তিনটি কলের মাধ্যমে সকলের প্রয়োজন অনুযায়ী পানি নিবে, প্রথমে সবাই রাজি থাকলেও পরে সবাই বলেন, পাইপের মাধ্যমে প্রতিটি বাড়িতে পানির লাইন সংযোগ দিতে হবে যা ছোট মোটর হিসেবে অসম্ভব। তিনি আরও বলেন সরকারি টিউবওয়েল এখনো সবাই যদি পানি নেয় এতে আমার কোনো আপত্তি নেই।

শাহাবুদ্দিন কে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে যে সরকারি টিউবওয়েল ব্যক্তিগত ভাড়াটিয়া বাড়িতে কেন ব্যবহার করছেন, উত্তরে তিনি বলেন আল্লাহ জানেন, এলাকাবাসীকে পানি দেওয়া হয়না কেন জিজ্ঞেস করলেন, উত্তরে বলেন আমি এসে একটি ব্যবস্তা করবো।

এই ঘটনায় অনুসন্ধান করে দেখা গিয়েছে, বিগত সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে সাবেক কাউন্সিলর রুহুল আমীন মোল্লার মাধ্যমে নাসিক ৮নং ওয়ার্ডে গভীর নলকূপ ৮ টি ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।

কোন এলাকায় টিউবওয়েল বসানো হয়েছে উল্লেখিত করা হলো। মদিনা বাগ শাওনের বাড়ি, মধুগড় খায়রুজ্জামান স্যার এর বাড়ির পাশে মসজিদে, সৈয়দ পাড়া বীর মুক্তিযোদ্ধা ফরকান সাহেবের মাদ্রাসা, ধনকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, ভুইঁয়াপড়া হাজী আব্দুর রহমানের বাড়ি, আইলপাড়া জামে মসজিদ, এনায়েতনগর শাহী জামে মসজিদ, নতুন আইলপাড়া আকরাম মিয়া-র বাড়ি সহ মোট ৮ টি টিউবওয়েল বসানো আছে হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি –ডিসি

রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু

অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতি পাবেন

‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাই সন্দেহভাজন একজন গ্রেপ্তার

‎রূপগঞ্জে রফিক বাহিনীর অস্ত্রধারীরা ধরার ছোঁয়ার বাইরে, আতঙ্ক কাটেনি এখনো

রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥

রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুলের পূনঃনামকরণের প্রস্তাব

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥

error: Content is protected !!