Sunday , 3 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সোনারগাঁয়ে তক্ষক উদ্ধার, ২ জনের জরিমানা

প্রতিবেদক
AlorDhara24
May 3, 2026 3:17 pm

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে  সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এর ১০ ধারায় অপরাধ ও ৪৪(১) ধারায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আটকৃতরা হলোঃ-রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈল এর ছেলে মোঃ খায়রুল ইসলাম(৪৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক চট্রগ্রাম জেলার লালমাই পাহাড় হতে বাস যোগে ঢাকা পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা এবং উদ্ধার করা তক্ষকটি পরবর্তী কার্যক্রমের জন্য বন বিভাগের কর্মকতাদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অন্যের জায়গা বুঝিয়ে দিলো ওরিয়ন গ্রুপকে ভূমিদস্যু শাহা আলম মানিক

রাস্তা ভুলে পিকআপভ্যান ফেলে পালালো চোরের দল

কদমতলী বড় পুকুরপাড়া এলাকায় বিদ্যুতায়িত হয়ে নিহত ২

মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টার-এর আয়োজনে ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম ও পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

নড়াইলে চলছে সরকারি গাছ কাটার মহোৎসব, মামলার পরও থামছে না

ইমরান খানের মুক্তির দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি

টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ, কার ক্ষতি?

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব –সেহলী পারভীন

যেভাবে চিনবেন এআই দিয়ে বানানো ভিডিও

error: Content is protected !!