Saturday , 1 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রাম দা হাতে ‘ত্রাস’ সৃষ্টিকারী জ্যোতি গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
February 1, 2025 9:16 am

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টি করা ‘রামদা জ্যোতি’কে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১  জানুয়ারি) গভীর রাতে সদর থানা পুলিশ শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জ্যোতি নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন।

 

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে প্রকাশ্য দিবালোকে আন্দোলনকারীদের ওপর হামলা চালান জ্যোতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি খালি গায়ে হাতে রাম দা নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর তাণ্ডব চালান।

ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন।

 

ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

তবে পুলিশের নজরদারিতে থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, হামলা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

জ্যোতির গ্রেপ্তারের খবরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

তারা বলেন, হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর সাহস না পায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আটক জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক বাণিজ্য মেলা দৃষ্টিনন্দন ও বাহারি পাটজাত পণ্য ক্রেতাদের চাহিদা

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাকিল গ্রেপ্তার

আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বিচারপতি সিকদার মকবুল হক এর হাত থেকে এওয়ার্ড গ্রহণ করেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি শেখ হাসিনা’র মতোই হবে: মতিউর রহমান আকন্দ

চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য

ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর

ইসলামী ছাত্র মজলিস না’গঞ্জ মহানগরের ইফতার বিতরণ

error: Content is protected !!