Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি শেখ হাসিনা’র মতোই হবে: মতিউর রহমান আকন্দ

প্রতিবেদক
AlorDhara24
May 9, 2026 2:24 pm

নিজস্ব সংবাদদাতা: জুলাই আন্দোলনে ১৩৭ জন শিশুর জীবননাশ হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপতির আদেশে যদি গণভোট সঠিক না হয়, তবে এ-ই সংসদও সঠিক নয়। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় কৃতিত্ব জামায়াতে ইসলামীর। অথচ জুলাই সনদ অনুযায়ী দুইবারের বেশী প্রধানমন্ত্রী না থাকার বিধান এবং দুর্নীতি দমনের রূপরেখা থাকলেও বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দলীয় ও ঋণখেলাপি গভর্নর নিয়োগ দিয়ে রাষ্ট্রকে সংকটে ফেলা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি শেখ হাসিনা’র মতোই হবে।
‎শুক্রবার (৮ মে) বিকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে ‎‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ এ-সব কথা বলেছেন।
প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন- ২০২৪ সালের পরবর্তী ২৭০ দিনে প্রায় ৪৭টি প্রস্তাবনা ছিলো এবং সিদ্ধান্ত ছিলো একই দিনে গণভোট হবে।তিনি সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বলেন, আপনারা বিশ্বাস ভঙ্গ করেছেন, জনগণের সাথে প্রতারণা করছেন।
‎‎ও-ই সেমিনারে সভাপতির বক্ত্যবে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন- জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া মানে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেবোনা। জুলাই সনদ কার্যকর না হলে, স্বৈরাচারীদের মতো তাদেরও বিদায় ঘণ্টা বাজবে।
‎নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন ও এড. আব্দুস সামাদ মোল্লা’র সঞ্চালনায় সেমিনারে ও-ই সময় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মমিনুল হক সরকার, মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ূম, বাংলাদেশ খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবাইদুর রহমান নদভী, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ. এম. নাসির উদ্দিন, এবি পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহজাহান খান, আইনজীবী ফোরাম এর সভাপতি এড. জাহাঙ্গীর দেওয়ান, জুলাই যোদ্ধা শহীদ আদিল’র পিতা এবং জুলাই যোদ্ধা সুমন।
‎এছাড়াও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিব্বুর রহমান ও মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসান সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়নে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মোঃ আবদুল জব্বার’র সভাপতিত্বে ও-ই সেমিনারে অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ  সিবগা, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমদ, আইনজীবী ব্যরিস্টার আল মামুন রাসেল প্রমূখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

বাংলাদেশ কোনো ধরনের হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সিনিয়র করেসপন্ডেন্ট

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর অভিযানেও অধরা শীর্ষ মাদক কারবারিরা

পদত্যাগপত্র অনুমোদন, দুদক চেয়ারম্যান হচ্ছেন আবদুল মোমেন

এটাই চূড়ান্ত বিজয় নয় : রিয়াদ মোহাম্মদ চৌধূরী

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

error: Content is protected !!