Tuesday , 7 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
AlorDhara24
January 7, 2025 10:43 am

নগরের পাহাড়তলী থানার অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সেন্টু মিয়া, কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাসেল্লা তারা মিয়া বাড়ির মৃত বেনু মিয়ার ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. সেন্টু মিয়াকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালে ১৪ সেপ্টেম্বর তৎকালীন পাহাড়তলী থানার উত্তর কাট্টলী সিটি গেইট চেকপোস্ট থেকে আসামি মো. সেন্টু মিয়ার হেফাজত থেকে একটি এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তৎকালীন পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর নবী বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দিলে ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

উভয় কারাদণ্ড একসঙ্গে চলবে। আসামি পলাতক রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জুলাইকে কেন্দ্র করে বিশেষ সুবিধা নিচ্ছে তারা : মোমিন মেহেদী!

পরিবেশ সুরক্ষায় বিশেষ কমিশন গঠন করতে হবে: রেহমান সোবহান

অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত

কামরাঙ্গীরচরে নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

অনলাইন প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার নগদ টাকা ও মোবাইল উদ্ধার

চলছে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান

সিদ্ধিরগঞ্জে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

আড়াইহাজারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত

ব্যাংক কর্মকর্তাকে রেখেই পালালো অপহরণকারীরা

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

error: Content is protected !!