Tuesday , 11 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রামগতিতে আগুনে পুড়লো ২০ দোকান

প্রতিবেদক
AlorDhara24
February 11, 2025 7:50 am

লক্ষ্মীপুরের রামগতিতে আগুন লেগে প্রায় ২০টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলা রামগতি বাজারের মীর সড়কে থাকা মাসুদ নামে এক ব্যক্তির জ্বালানি তেল দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- মাসুদের তেলের দোকান, ইব্রাহিম খলিল ও নুর উদ্দিনের মুদি দোকান, উত্তম সাহা ও রাশেদুলের হার্ডওয়্যার দোকান, জাহেরের মোল্লা হোটেল, মাইন উদ্দিন, ছারোয়ার ও আবদুল বাচেতের ওষুদের দোকান, মা ভেটেনারি, আমিরের জুতার দোকান, হেলালের দোকান, নাহার মঞ্জিল ও মা স্টুডিও, ধনু, জামাল উদ্দিন ও দিদারের তরকারি দোকান, যতনের সেলুন ও মাও. জাহেরের কাজী অফিস।

স্থানীয়রা জানিয়েছেন, তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হওয়ায় উপস্থিত লোকজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। অন্যদিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছাতে দেরি হয়েছে।

ফলে আগুনের ভয়াবহতা বেড়েছে।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক মিসু সাহা নিক্কন বাংলানিউজকে জানান, ভোর ৬টা ১০ মিনিটের দিকে একটি তেলের দোকানে আগুন লাগে।

মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উপস্থিত লোকজন চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আনতে পারেননি। ঘটনার প্রায় ৪০ মিনিট পর ২০ কিলোমিটার দূর আলেকজান্ডার থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে আসেন। এরই মধ্যে অন্তত ১৫টি দোকান পুরোপুরি পুড়ে যায় এবং ৫টি দোকান আংশিক পুড়ে হয়। সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়।

 

তিনি আরও জানান, রামগতি বাজার একটি বড় ও এতিহ্যবাহী বাজার। আশপাশেও বিবিরহাট বাজার, টাংকি বাজারসহ ছোট-বড় বেশকিছু বাজার রয়েছে। প্রায় সময়ে এসব বাজারে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আসার আগেই সবকিছু পুড়ে যায়। তাই রামগতি বাজারের আশপাশে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরি হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী নুর উদ্দিন বলেন, আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। ব্যাংক ঋণ নিয়ে আমি ব্যবসা করি। আমার ঘুরে দাঁড়ানোর কোনো পথ নেই।

তেলের দোকানদার মাসুদ আলম বলেন, ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমি সর্বস্বান্ত হয়ে গেছি। আগুন আমাকে ফকির করে দিয়েছে।

রামগতি ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর জাকির হোসেন বলেন, ১৮টি দোকান পরিপূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিস ও পিআইও অফিসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করার জন্য বলা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পূর্ব তিমুরে বাংলাদেশিদের ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে আলোচনা

৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

জাতীয় ঐতিহ্যবাহী বৃক্ষ ও কুঞ্জবন ঘোষণার জন্য আবেদন আহ্বান

আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি

সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

নারায়ণগঞ্জে এক মেয়েকে লাঞ্ছিত করার প্রতিবাদ করতে গিয়ে “রবিন বাহিনী’র পিটুনিতে প্রাণ হারালেন ভাড়াটিয়া

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

আওয়ামী স্বৈরশাসনের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: ড্যাব মহাসচিব

সোনারগাঁওয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল, যোগদানের আহ্বান মাসুমের

error: Content is protected !!