Monday , 17 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাসহ ১৯ দাবি বিসিপির

প্রতিবেদক
AlorDhara24
March 17, 2025 11:55 am

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাসহ ১৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।

সোমবার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তাদের ১৯ দফা দাবি তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান আসলাম আল মেহেদী। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে-

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবার কাছে গ্রহণযোগ্য একটি ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ গঠনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা; বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা, পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে বিচারের দীর্ঘসূত্রিতা হ্রাস ও ন্যায়বিচার নিশ্চিত করা।

 

নারীদের অগ্রগতি ও সমৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব রাষ্ট্রীয় নীতির পুনর্বিন্যাস করা; দেশে স্বাধীন বিকাশ অনুকূল, মর্যাদাপূর্ণ পরিস্থিতি ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করা; জবাবদিহিমূলক সরকার ও গণপ্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় গঠনতান্ত্রিক সংস্কার সম্পন্ন করা।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন করা; স্বাধীনভাবে কাজ করতে সক্ষম শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করা; সব দমন ও নিপীড়নমূলক গণবিরোধী আইন বাতিল করা; স্বদেশপন্থী দৃঢ় এক প্রতিরক্ষা নীতি প্রণয়ন করে, তা কঠোরভাবে পালন করা।

প্রাণবৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য রক্ষা;  খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষি, শিল্পায়ন করা;  অর্থনৈতিক ব্যবস্থার পুনর্বিন্যাস করা;  উৎপাদনমুখী ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশকে অগ্রাধিকার দেওয়া; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট বন্ধ, খেলাপি ঋণ উদ্ধার করা।

প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৎ, সাহসী ও যোগ্য নাগরিকদের সমন্বয়ে স্বাধীন জাতীয় কমিশন গঠন করা; শ্রমিকের ওপর দমন-পীড়ন, হামলা ও হয়রানিমূলক মামলা বন্ধ করা; পরিবহন আইনের আমূল সংস্কার ও বিআরটিএ-এর পুনর্গঠন করা; জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করে সবার জন্য সুলভ, নির্ভরযোগ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

 

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বগুড়া বিমানবন্দর চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে: বিমানবাহিনী প্রধান

বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা!

মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মচারী, পাবেন পেনশনাররাও: জনপ্রশাসন সচিব

চান্দিনায় বাসে তল্লাশি: বিদেশি পিস্তলসহ আজমেরী ওসমানের ক্যাডার শাকিল ও সহযোগী আটক

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

হাসিনা-জয়ের ৩০ কোটি ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু

ফের ৩ রিমান্ডে সালমান-মামুন

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

error: Content is protected !!