Tuesday , 1 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

যেভাবে কাটলো পুলিশের ঈদ

প্রতিবেদক
AlorDhara24
April 1, 2025 9:20 am

দেশবাসী যখন ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত তখনো পরিবার ছেড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত পুলিশ সদস্যরা। পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ মেলেনি, মেলেনি আপনজনের হাত ধরে ঈদগাহ ময়দানে নামাজে শরীক হওয়ার সুযোগটুকুও। ডিউটির ফাঁকেই ঈদের জামাতে অংশ নিতে হয়েছে।

তবে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করতে না পারলেও ঈদের দিন উন্নতমানের খাবারের আয়োজন ছিল মানুষের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে অনুষ্ঠিত সব ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সর্বদা দায়িত্ব পালন করেছেন।

ঈদের দিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে দ্বায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুসল্লিদের ভিড়ে তাকালেই দেখা মেলে ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদের। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঈদ আনন্দটাও মলিন হয়েছে তাদের।

কীভাবে কেটেছে বিশেষ এই দিন- জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জাগো নিউজকে বলেন, আমাদের পুলিশদের ডিউটির মধ্যেই ঈদ কেটেছে। অন্যরা যেন সুন্দরভাবে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য ঢাকা মহানগর পুলিশ নিরাপত্তার দ্বায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট ছিল।

তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠেই ডিউটির মধ্যদিয়ে আমাদের ঈদ শুরু হয়েছে। রাস্তায় যে যেখানে ডিউটিতে ছিলেন সেখানেই সুযোগ বুঝে ঈদের জামাতে অংশ নিয়েছেন। নামাজ শেষ করেই আবার ডিউটি শুরু করেছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সৎ মায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি

রাস্তায় পড়ে ছিল গ্যারেজমালিকের রক্তাক্ত মরদেহ

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রামে বড় উদ্যোগ ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড হাটের টেন্ডার জমা

মাসুদুজ্জামান’র উদ্যোগে নাসিক ১২নং ওয়ার্ডে না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

থার্মোমিটারের পারদ ৮ ডিগ্রির ঘরে, মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ৩ জেলায়

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে নারায়ণগঞ্জের ফুটবলারদের জার্সি বিতরণ

এনায়েতনগরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!