Sunday , 8 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
AlorDhara24
March 8, 2026 2:06 pm

প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করুনী (রাঃ) ফাউন্ডেশন-এর উদ্যোগে সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর ব্যক্তিগত প্রচেষ্টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৮ রমজান (৮ মার্চ) রবিবার বাদ যোহর নারায়ণগঞ্জ চাষাড়া আর্মি মার্কেটের সামনে সকল এন্টারপ্রাইজ কার্যালয়ে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মাধ্যমে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। তিনি সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও যাতে এই রকমের কাজ করে যেতে পারে এজন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-এর আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কাজী আনিসুল হক হীরা এবং জেড টিভি অনলাইন-এর প্রধান বার্তা সম্পাদক শেখ জাকির আহমেদ।
প্রধান অতিথি দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ওয়ায়েস করুনী (রাঃ) একজন মহাসাধক ছিলেন। এই মহান সাধকের নামের সংগঠন যেই উদ্যোগ গ্রহণ করেছে এটা প্রসংশনীয়, আগমীতে আমরা সকলেই সহযোগিতার মাধ্যমে পরিসর বৃদ্ধি করা হবে। যেন আরো অসহায় পরিবারের উপকার হয়। তিনি আরো বলেন, সঠিক ভাবে সমষ্টিগত যাকাত আমরা সমাজে বিতরণ করতে পারলে দেশের দারিদ্র্যতা দুর হবে। আমি আশাকরি বিদ্যুৎ র এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে মহল্লা ভিত্তিক সহযোগিতা করা হবে। মানবতার বাঁচিয়ে রাখা জরুরী।

এ সময় শতাধিক অসহায় পরিবারের মাঝে রমজান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া কিছু নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝেও গোপনে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় বলে আয়োজকরা জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবস

আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর অভিযানেও অধরা শীর্ষ মাদক কারবারিরা

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

পাকা পেঁপের যত অজানা উপকার

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য

এমপি মান্নানের নির্দেশে সিদ্ধিরগঞ্জে যানজট নিরসনে কাজ করছেন ২০ সেচ্ছাসেবী

সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য নির্বাচিত

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

আ.লীগ নেতা গ্রেফতারে আড়াইহাজারে মিষ্টি বিতরণ!

error: Content is protected !!