Sunday , 12 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রিকি’ গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
April 12, 2026 10:02 am

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে সোনারগাঁয়ের কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিকি দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব। এলাকায় তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করতেন।

এছাড়া সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

র‌্যাব আরও জানায়, অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এই রিকি। তার বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

error: Content is protected !!