Tuesday , 12 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

​সিটি কর্পোরেশনের অবহেলায় আর কত প্রাণ? ডিএনডি লেকে ডুবে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
AlorDhara24
May 12, 2026 4:18 am

সিদ্ধিরগঞ্জের নয়াপাড়া ডিএনডি লেকে গোসল করতে নেমে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু: থানা ও ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

নুরুজ্জামান সাউদ | ১২ মে ২০২৬

​নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের নয়াপাড়া ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলো স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র মনিরশুভ। গতকাল বিকেলে নিখোঁজ হওয়ার পর আজ সকালে লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, গতকাল বিকেলে মনির ও শুভ নয়াপাড়া ডিএনডি লেকে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। প্রাথমিকভাবে কেউ কেউ তারা ব্রিজের টাওয়ার থেকে লাফ দিয়েছে বলে ধারণা করলেও, বিষয়টি নিশ্চিত নয়। বরং গোসল করতে নেমেই তারা পানিতে ডুবে যায় বলে স্থানীয়দের ধারণা। গতকাল নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনরা লেকের পাড়ে ভিড় করেন এবং উদ্ধারের আকুতি জানান।

প্রশাসনের বিরুদ্ধে স্বজনদের ক্ষোভ:

এই ঘটনায় স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। স্বজনরা জানান, গতকাল রাতে তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। অন্যদিকে, ফায়ার সার্ভিসের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা রাতে কোনো উদ্ধার অভিযান পরিচালনা করতে আসেনি। সারারাত স্বজনরা লেকের পাড়ে আর্তনাদ করলেও প্রশাসনের কোনো সহায়তা পাননি বলে অভিযোগ। অবশেষে আজ সকালে স্থানীয়দের সহায়তায় লেক থেকে মনির ও শুভর নিথর দেহ উদ্ধার করা হয়।

যদিও তারা টাওয়ার থেকে লাফ দিয়েছে কি না তা নিশ্চিত নয়, তবে স্থানীয়দের মতে, ব্রিজের টাওয়ারগুলো অরক্ষিত থাকায় শিশুরা প্রায়ই সেখানে উঠে ঝুঁকি নেয়। ইতিপূর্বেও এই লেকে কয়েকবার লাশ পাওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, সিটি কর্পোরেশন যেন এই ব্রিজের টাওয়ারগুলোতে কাঁটাতার পেঁচিয়ে সুরক্ষিত করে দেয়, যাতে কোনো শিশু সেখানে উঠতে না পারে। সিটি কর্পোরেশনের এই অবহেলা এবং প্রশাসনিক গাফিলতির কারণেই এমন প্রাণহানি বারবার ঘটছে বলে মনে করছেন এলাকাবাসী।

দুই মাদ্রাসা ছাত্রের অকাল মৃত্যুতে নয়াপাড়া এলাকায় বর্তমানে শোকের মাতম চলছে। সপ্তম শ্রেণীর এই দুই মেধাবী ছাত্রের এমন মৃত্যুতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে ডিএনডি লেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানোর দাবি

রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

মাদকসহ পুলিশ সদস্য ও সহযোগী গ্রেপ্তার

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহম্মদ রি-রোলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক ভিতন্ডার এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায়

কোস্টগার্ডের অভিযানে ৫ মণ হরিণের মাংস জব্দ, চোরাশিকারী আটক

ডিএনডি লেক পাড়েরের বৃক্ষ নিধন করে যুবদল নেতা শাওনের দোকান নির্মাণ

হঠাৎ গরম হচ্ছে রাজপথ

দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

আইনের বাইরে কোনো কাজ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

error: Content is protected !!