Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

অস্ত্র মামলায় সাবেক এমপির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 9:58 am

আলোরধারা ডেস্ক:

নিজ বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলায় ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিমকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানের গহিরায় আলমারিতে থাকা ১টি পয়েন্ট ২২ বোরের রাইফেল, ১টি এলজি, ১টি রিভলবার, ১টি শটগান ও ৭টি গুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল, বাকি অস্ত্র অবৈধ। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় সেটিও অবৈধ হয়ে যায়। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানায় মামলা হয়েছে।

১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এ বি এম ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে ১৪টি।

এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য নিরাপত্তার কারণে ১৯ সেপ্টেম্বর তাঁকে হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হয়। পরে ২৪ সেপ্টেম্বর ফজলে করিমকে সকাল সাড়ে সাতটায় আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার দেখানো হয় পাঁচ মামলায়। একই সঙ্গে রাউজান থানার একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত প্রাঙ্গণে আগে থেকে উপস্থিত বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্যের ফাঁসি দাবি করে স্লোগান দেন ও প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেন। এরপর ১৭ অক্টোবর ফজলে করিমের বিরুদ্ধে আটটি মামলায় ভার্চ্যুয়াল মাধ্যমে শুনানি হয়। এটির প্রতিবাদে গত ২৬ অক্টোবর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ লোকজন। তাঁরা ভার্চ্যুয়াল শুনানি বাতিল করে সশরীর ফজলে করিমকে আদালত হাজির করার দাবি জানান এবং জেলা প্রশাসককে স্মারকলিপিও দেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চোরাই তেলের মূহোতা কে এই নুর ইসলাম 

রূপগঞ্জে মহাসড়ক ও শীতলক্ষ্যা ঘাটে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে জনদুর্ভোগ

রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

মাদক-সন্ত্রাসসহ ১০ মামলার আসামি মনির মেম্বার ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার

৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

ঢাকা মেডিকেলে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার ১

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড

error: Content is protected !!