Monday , 27 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

প্রতিবেদক
AlorDhara24
July 27, 2026 1:49 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের ব্যানারে বিক্ষুব্ধ নাগরিকরা।

সোমবার (২৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান ও এ-সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, চাষাঢ়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, শ্রমিক নেতা মাহমুদুর রহমানসহ বিভিন্ন এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতারা।

সভায় বক্তারা বলেন, গ্রাহকদের মতামত উপেক্ষা করে কোনো ধরনের আগাম নোটিশ, জনমত যাচাই বা গণশুনানি ছাড়াই জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করেন, ডিজিটাল ব্যবস্থা ও আধুনিকায়নের আড়ালে এ পদ্ধতির কারণে সাধারণ গ্রাহককে কারিগরি জটিলতা, ভোগান্তি ও অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, এ বিষয়ে এর আগে একাধিকবার মানববন্ধন করা হয়েছে এবং ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এরপরও বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে। তারা সতর্ক করে বলেন, গণশুনানি ছাড়া জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জে গণঅসন্তোষ সৃষ্টি হতে পারে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে ডিপিডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ট্রাম্প জয়ী হয়েছে দেখে তারা এত রেগে গেছে যে নিয়ন্ত্রণ করতে পারছে না : মাস্ক

তুচ্ছ ঘটনায় নারায়ণগঞ্জে রক্তাক্ত হামলা: একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

মিয়ানমারে ভূমিকম্পে মৃত ১,৬০০ ছাড়ালো

৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার

প্রথমবার পাকিস্তান থেকে এলো চিটাগুড়, দাম কমার আশা

খাবারের যুগলবন্দিতে মিলবে পুষ্টি বেশি

বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি

মার্চেন্ট ওয়ার্কারস (এম উব্লিউ) হাই স্কুলের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর

​সিটি কর্পোরেশনের অবহেলায় আর কত প্রাণ? ডিএনডি লেকে ডুবে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

error: Content is protected !!