Tuesday , 11 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

এসএসসি পরীক্ষায় তিন বিদ্যালয়ে শতভাগ পাস

প্রতিবেদক
AlorDhara24
August 11, 2026 2:13 pm

রূপগঞ্জ প্রতিনিধিঃ এবারের এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, লিটল এনজেলস সেমিনারী স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। রূপগঞ্জে ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪হাজার ৭৩৬জন পরীক্ষার্র্থী অংশ নিয়ে ৩হাজার ৬৮৪জন পাস করে। পাসের হার ৭৭ দশমিক ৭৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৪৫জন।

রূপগঞ্জের আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। লিটল এনজেলস সেমিনারী বিদ্যালয় থেকে ২২ জন পরীক্ষায় অংশগ্রহণ শতভাগ পাসসহ ৩জন জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া দাখিল পরীক্ষায় রূপগঞ্জ উপজেলার ১৯টি মাদ্রাসা থেকে ৯২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৭৬ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। পাসের হার ৬২ দশমিক ২৭ ভাগ।

ভোকেশনাল বা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭২ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাসের হার ৭৬ দশমিক ৭৯ ভাগ।
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু বলেন, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বয়ে তাদের বিদ্যালয়ে এ আশাতীত ফলাফল অর্জন হয়েছে।

রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুরে আলম বলেন, শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় আরও জোরদার করতে হবে। তবেই ভালো ফলাফল অর্জন সম্ভব।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন

সাময়িক ‘সমন্বিত কাঠামোর’ মাধ্যমে ৭ কলেজ পরিচালনায় মন্ত্রণালয়ের অনুমোদন

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাউথ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল কে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের শ্রদ্ধা, দোয়া, স্মরণ ও সংবর্ধনা

মানব কল্যাণ পরিষদ

বিজয় উৎসবে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করল মানব কল্যাণ পরিষদ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম

পানকৌড়ি কিচেন এন্ড ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত

error: Content is protected !!