Saturday , 6 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি

প্রতিবেদক
AlorDhara24
June 6, 2026 9:20 am

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মোঃ শহীদ হোসেন (৪০) নামের এক অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- খানপুর এলাকার মাদক ব্যবসায়ী সাগর (৩৫), জনি (৩০), ও জিতু (৩০)। এছাড়া তাদের সাথে আরও ৫-৬ জন অজ্ঞাতনামা সহযোগী ছিল। এ হামলার ঘটনায় সাংবাদিক শহীদ গুরুতর আহত হয়েছেন এবং তিনি ও তাঁর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত মোঃ শহীদ হোসেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার সম্পাদক এবং “বর্তমান নিউজ” নামের একটি ফেসবুক ভিত্তিক অনলাইন নিউজ পেজে কর্মরত আছেন। গত ২ জুন রাতে তিনি ১নং বিবাদী বড় সাগরের মাদক ব্যবসার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন।
এরই জের ধরে গতকাল ৩ জুন বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় সাংবাদিক শহীদ হোসেন নিউজ সংগ্রহের উদ্দেশ্যে খানপুর ভাসানী মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্তরা তাঁর পথ রোধ করে এবং সংবাদ প্রকাশের বিষয়ে জানতে চায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী সাগর তাঁর শার্টের কলার ধরে “এলাকায় যা মন চায় তা-ই করব” বলে গালিগালাজ ও এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। পরবর্তীতে জনি ও জিতুসহ অন্যান্য সহযোগীরাও শহীদ হোসেনকে মাটিতে ফেলে লাথি ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা ও রক্তাক্ত জখম করে।

এ হামলায় সাংবাদিকের পরিহিত শার্ট ছিঁড়ে যায় এবং তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। এসময় হামলাকারীরা তাঁর মানিব্যাগে থাকা নগদ ১০,০০০/-  (দশ হাজার) টাকা ছিনিয়ে নেয় এবং তাঁর ব্যবহৃত ‘Vivo’ ব্র্যান্ডের আনুমানিক (৩৭,৫০০টাকা) মূল্যের স্মার্টফোনটি ভেঙে চুরমার করে দেয়।

এসময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিক শহীদ হোসেন ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামি দলের ১৬ প্রার্থী বৈধ

চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে অভিযান: ৩,২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান

কাশীপুরে দুই অসহায় পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ

প্রথমবার পাকিস্তান থেকে এলো চিটাগুড়, দাম কমার আশা

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১১

পুনর্বহাল চান অব্যাহতিপ্রাপ্ত এসআইরা, নইলে কঠোর কর্মসূচি

ফুটওভার ব্রিজের দাবিতে লিংক রোড ২ ঘণ্টা অবরোধ, ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

error: Content is protected !!