Wednesday , 23 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন আওয়ামী লীগ নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
AlorDhara24
September 23, 2026 10:44 am

​নুরুজ্জামান সাউদঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে রাস্তার পাশে পার্কিং করে রাখা নিলাচল নামের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (দুপুরে) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান।

​যানা যায়, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও ঈদগাহ এলাকায় বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
বাসটির মালিক ও মামলার বাদী মো. আল-আমিন জানান, তিনি তার ব্যবসায়িক অংশীদার আতিকুর রহমানের সঙ্গে ‘নীলাচল’ পরিবহনের এই বাসটি পরিচালনা করতেন। আগুনে পুড়ে যাওয়া বাসটির আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

​মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটনের নেতৃত্বে হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে বাসটির মালিক এই মামলা করেন।

পুলিশ সুত্রে জানা যায়, মামলার এজাহারে প্রধান অভিযুক্ত সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন ছাড়াও আসাদুল্লাহ, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, জামান, রাকিব, সিয়াম হোসেন, নাতিয়া মুন্না, পাভেল, আনোয়ার হোসেন, মোস্তফা হোসেন, জসিম উদ্দিন, সাইফুদ্দীন, আব্দুল, মাসুম বিল্লাহ পৃথিবী, আবুল কালাম আবু, আরিফ হোসেন ও স্বপনের নাম রয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শান্তি আমাদের অগ্রাধিকার, দুর্বলতা নয়: শাহবাজ শরিফ

মাদককে না বলুন স্লোগানে” মুসলিম নগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নাগরিক সেবায় নতুন উদ্যোগ: এলজিডি ভবনের বিপরীতে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড হবে

টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই করতেন তিনি

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

না’গঞ্জ-৪ আসনে আপনারা যদি খেজুর গাছ মার্কায় ভোট দেন, সে-ই ভোটটি পরবে ধানের শীষে: রুহুল আমিন

ডেঙ্গু রোধে প্রজননস্থল ধ্বংসে উদ্যোগ – ডিসি রায়হান কবির

বাংলাদেশ কোনো ধরনের হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সিনিয়র করেসপন্ডেন্ট

অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ২ কারারক্ষী আটক

সচিবালয় ঘেরাও করে জবি শিক্ষার্থীদের অবস্থান

error: Content is protected !!