Thursday , 30 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী বাদশা মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার, থানায় জিডি

প্রতিবেদক
AlorDhara24
April 30, 2026 2:37 pm

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ী বাদশা মিয়া (৫২) ও তার স্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি মূলক অপ-প্রচারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী তেরা মার্কেট এলাকার বাসিন্ধা ভুক্তভোগী বাদশা মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ সাধারণ ডায়েরীটি করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-৫৬৭।
সাধারণ ডায়েরীতে ভুক্তভোগী উল্লেখ করেন, আমি একজন ব্যাবসায়ী, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি তেরা মার্কেট এলাকায় আমার একটি মুদি ও চায়ের দোকান রয়েছে। পাশাপাশি সপ্তাহে একদিন গরুর গোস্তের দোকান পরিচালনা করি। গত কয়েক দিন যাবৎ আমি লক্ষ্য করিছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বাংলা ৩৬০ ভিশন টিভি নামে একটি ফেইজবুক পেইজ থেকে আমার ও আমার স্ত্রীর ছবি যুক্ত করে ছবির উপর বিভিন্ন ক্যাপশন লিখে আমাদের নামে উদ্দেশ্যমূলক আপত্তিকর পোস্ট করিতেছে। এ কারণে আমি এলাকায় স্বাভাবিক চালাফেরা করতে ব্যাঘাত ঘটছে। আমি সামিাজিক ও রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ এবং হেয় প্রতিপন্ন হচ্ছি। আমি আমার ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে থাকা অবস্থায় ০১৯৭০৯৭৮১৭৯ নম্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তি আমাকে হুমকি দেয়। বিষয়টি নিয়ে আমি সামাজিক ও রাজনৈতিক মহলে বিব্রত বোধ করছি।
ভুক্তভোগী আরও জানান, আমি নারায়ণগঞ্জ মহানগরের অধীন সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব। আমি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে মরহুম গাজী ইসমাইলের হাত ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছি। একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিক মহলে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পরে লেগেছে। আমি এই মিথ্যা ও উদ্দেশ্য মূলক অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জিডির তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, আমি শারীরিক ভাবে অসুস্থ্য ছিলাম সেজন্য এ বিষয়ে আমি অবগত নই। এ সম্পর্কে খোঁজ খবর নিয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি!

রমজানে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না: ধর্ম উপদেষ্টা

চুয়াডাঙ্গার জনতা ক্লিনিকে দুই রোগীর মৃত্যু, ক্লিনিক সিলগালা

বিসিক শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

পৈত্রিক মৎস্য খামারে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

ঘন কুয়াশা: রংপুরে সকালেই সড়কে ঝরল ৫ জনের প্রাণ

নারায়নগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নতুন বাংলাদেশ বির্নিমানের জন্য যুব উৎসব শীর্ষক কর্মশালা

বগুড়া বিমানবন্দর চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে: বিমানবাহিনী প্রধান

থার্মোমিটারের পারদ ৮ ডিগ্রির ঘরে, মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ৩ জেলায়

শাকিবের ‘বরবাদ’ চলাকালে বিঘ্ন, সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ

error: Content is protected !!