Wednesday , 22 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে কোনো মামলা নেই জানালেন অতিরিক্ত পুলিশ সুপার

প্রতিবেদক
AlorDhara24
July 22, 2026 11:14 am

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত বিসিকে প্রভাব বিস্তার ও ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে ব্যবসায়ী নেতা ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম একটি প্রভাবশালী মহলের টার্গেটে পরিণত হয়েছে। এমনটাই অভিযোগ নারায়ণগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের সময় সংঘটিত হওয়া হত্যা মামলার আসামি দাবি করা হলেও পুলিশ বলছে মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন।

গত ১৬ জুলাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় হাতেমের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে দাবী করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় হাতেম হত্যা মামলার আসামি বলেও দাবী করেন তিনি।

আল আমিন বলেন, ওসমানদের ক্যাশিয়ার কে? সেই হাতেমদের নাম বলা যাবে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি। হাতেমের বিরুদ্ধেও মামলা রয়েছে।
তবে হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কোন মামলা নেই। নারায়ণগঞ্জের বাইরের কোন মামলার তথ্যও আমাদের কাছে নেই।

এদিকে বারংবার হাতেমকে টার্গের করার পেছনে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিককে অশান্ত করার পাঁয়তারা রয়েছে বলে আশংকা করছে গার্মেন্টস মালিক ও ব্যাবসায়ী নেতারা। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই হাতেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন। এঘটনায় গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
এর আগে ২০২৬ সালের ৩ মার্চ নির্বাচনের এক মাসেরও কম সময়ের মাথায় ফতুল্লায় এক ইফতার মাহফিলে হাতেমকে উদ্দেশ্য করে আল আমিনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন গার্মেন্টস মালিক ও শ্রমিকেরা। এসময় প্রায় দুই ঘন্টা এমপিকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এমপিকে উদ্ধার করে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত

নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ‘আসুন শিশুশ্রম না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’

হাদির হত্যা: “আংশিক বিচার” নামক পরিচিত বৃত্তেই ঘুরছে নাতো?

আমাদের দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : সুলতান মাহমুদ

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

শারজায় শেষ ওয়ানডেতে অধিনায়ক মেহেদী মিরাজ

কল্যাণ তহবিলের চেক বিতরণে : ডিসি রায়হান, কবির

হজরত ইবরাহিমের (আ.) ফিলিস্তিনে হিজরত

সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, লাখ টাকায় ধামাচাপা

ব্যাংক কর্মকর্তাকে রেখেই পালালো অপহরণকারীরা

error: Content is protected !!