Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

প্রতিবেদক
AlorDhara24
May 2, 2026 12:41 pm

মোঃ আবু কাওছার মিঠু : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল ২৯ এপ্রিল বুধবার বিকেলে ঢাকার পশ্চিম রামপুরা এলাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ জানায়, গঙ্গানগর নামাপাড়া এলাকায় নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মৎস্য খামার পরিচালনা করে আসছিলেন শহিদুল্লাহ মিয়া। খামারের পাশে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী নিয়মিত মাদক বিক্রি করতেন।

মাদকাসক্তরা সেখানে আসর বসাতেন। পরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় শহিদুল্লাহ মিয়ার সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ১১ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে খামারে গিয়ে মাদক বিক্রি ও সেবন করার সময় শহিদুল্লাহ মিয়া বাঁধা দেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে থাকা লোহার হাতুড়ি, ছুরি, স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে শহিদুল্লাহ মিয়া গুরুতর জখম হয়। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার পশ্চিম রামপুরা এলাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ এপ্রিল বুধবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এব্যাপারে ১৩ এপ্রিল শহিদুল্লাহ মিয়ার মেয়ের জামাই মোজাম্মেল হক ভুঁইয়া” বাদী হয়ে ৪জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনায় দায়েরকৃত ওই মামলা এখন হত্যা মামলায় পরিণত হবে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ব্যাখ্যা চেয়ে নোটিশ,আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি এনসিপির

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ উদযাপন

রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

গাজীপুরে ককটেল ছুড়ে ব্যবসায়ীর টাকা লুট

বিজয় দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোক বর্তিকা বইয়ের মোড়ক উন্মোচন

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফুটপাত দোকানে হামলা/ভাঙচুরের অভিযোগ

ঢাবি উপাচার্যের অব্যাহতি চেয়ে আবেদন

error: Content is protected !!