Saturday , 6 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি

প্রতিবেদক
AlorDhara24
June 6, 2026 9:09 am

রূপগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক বীর মুক্তিযোদ্ধার দুই সন্তানের ওপর বর্বরোচিত হামলা, দোকানে লুটপাট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ৫ জুন (সোমবার) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় রূপগঞ্জ থানাধীন ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাছুমাবাদ (মিঠাব) এলাকায় এই ঘটনা ঘটে।

​এই ঘটনায় ভুক্তভোগী মোঃ জুম্মন ভূইয়া (৩৯) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​ঘটনার বিবরণ
​অভিযোগ সূত্রে জানা যায়, মাছুমাবাদ এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল বাছেদ ভূইয়ার ছেলে সুমন ভূইয়া (৪৫) গত ৫ জুন রাতে তাঁর নিজ মুদি দোকানে অবস্থান করছিলেন।

পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার মৃত আব্দুল হাই ভূইয়ার ছেলে সোহেল ভূইয়া (৪১), তুষার (২৬), সাদ্দাম (২৮) এবং মৃত খোকন ভূইয়ার ছেলে রোমান (৩২)-সহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

​সুমন ভূইয়া এই ঘটনার প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে ছোট ভাই মোঃ জুম্মন ভূইয়া এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করা হয়।
​ক্যাশ বাক্স লুট ও প্রাণনাশের হুমকি
​মারধরের একপর্যায়ে হামলাকারীরা সুমন ভূইয়ার মুদি দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা লুট করে নিয়ে যায়।
​চিৎকার ও হট্টগোল শুনে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে উদ্দেশ্য করে চরম হুমকি প্রদর্শন করে। তারা হুঁশিয়ারি দেয় যে, এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিবারের বড় ধরনের ক্ষতি করা হবে, এমনকি সুযোগ পেলে পরিবারের যেকোনো সদস্যকে ‘জীবনে শেষ’ করে দেওয়া হবে।

​বর্তমান পরিস্থিতি
​হামলার পর আহত দুই ভাইকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী জুম্মন ভূইয়া।
​ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় যুব দিবসে টংগীবাড়ী উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি

বিচারপতি রউফ কাজের মধ্য দিয়ে দেশবাসীর অন্তরে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

চাঁদাবাজির প্রতিবাদে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

নারায়ণগঞ্জে লাইনম্যান সিন্ডিকের নিয়ন্ত্রণে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত।

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি

সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ শটগান ও ৩৮ রাউন্ড গুলি

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ ডিসি জাহিদের উদ্যোগ

error: Content is protected !!