Thursday , 23 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, পলাতকদের খুঁজছে ডিবি

প্রতিবেদক
AlorDhara24
July 23, 2026 7:39 am

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজি, মারধর ও লুটপাটের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে সকালে জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সিদ্ধিরগঞ্জের সানারপাড় ইউ-টার্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ৭-৮ জনের একটি দল বাসের গতিরোধ করে। এ সময় তারা বাসচালক ও হেলপারকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে নগদ ৯ হাজার ৫০০ টাকা, একটি স্পেয়ার চাকা, গাড়ির কাগজপত্র এবং একটি স্মার্টফোন নিয়ে যায়।

পরে বাসের মালিকপক্ষের কাছে কাগজপত্র ফেরত দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে আরও ৬ হাজার টাকা আদায় করা হয়। এ ঘটনায় মালঞ্চ পরিবহনের পরিচালক গোলাম মোস্তফা রানা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির একটি দল ২২ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে মো. সাখাওয়াত হোসেন সৈকত (৪০), মো. সেন্টু (৪০), মো. রবিন (৩৫) ও মো. ইউসুফ (২৬)-কে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, মাদক ও দ্রুত বিচার আইনের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের সড়ক ও মহাসড়কে বিভিন্ন পরিবহন থামিয়ে চালক-হেলপারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোকস্তব্ধ পরিবার, তদন্তে পুলিশ

রূপগঞ্জ পূর্বাচল উপশহরে জনসমুদ্র,, দিপু ভূঁইয়ার নেতৃত্বে তারেক রহমানের সংবর্ধনায় লাখো জনতার ঢল!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা -নারায়ণগঞ্জ রোটে ৮ জোড়া ট্রেনের উদ্বোধন করেন মোঃ জাহিদুল ইসলাম মিয়া

কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

মানুষের আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া জেলা প্রশাসনের সবার দায়িত্ব

নারায়ণগঞ্জ -৪ আসনের প্রার্থী সেলিম আহমেদ’র মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা!

র‌্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার!

error: Content is protected !!