Wednesday , 8 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

মাসদাইর আল-ফালাহ সদস্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিসিকে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক
AlorDhara24
July 8, 2026 8:31 am

নিজস্ব সংবাদদাতা: মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম মুফতী কাউসার আহমদ কাসেমী, মুফতী আব্দুল গনী এবং আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে প্রতিবাদ মিছিল করেছে বিসিক শিল্পনগরীর সাধারণ শ্রমিকরা।
​
৮ জুলাই ২০২৬, বুধবার দুপুরে কাজ শেষে বিসিকের বিভিন্ন কারখানার হাজার হাজার শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসেন। পরে একটি বিশাল মিছিল শিল্পনগরীর ভেতরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শ্রমিকদের কণ্ঠে নির্দোষ আলেম ও আল-ফালাহ সদস্যদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তীব্র স্লোগান শোনা যায়।
​
বিক্ষোভকালে সাধারণ শ্রমিকরা বলেন, “বিসিক ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আমরা ছিনতাইকারীদের চরম উৎপাতে অতিষ্ঠ ছিলাম। ডিউটি শেষে রাতে বাড়ি ফেরার পথে আমাদের মোবাইল, টাকা-পয়সা ছিনতাই হতো, এমনকি শ্রমিকদের ওপর ছুরি চালানো হতো। পুলিশ প্রশাসন যখন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছিল, তখন মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম সাহেবরা এবং আল-ফালাহ সংগঠনের সদস্যরা সাহসিকতার সাথে এগিয়ে আসেন। তারা এলাকাকে ছিনতাইকারী ও অপরাধী মুক্ত করতে ভূমিকা রেখেছেন, যার সুফল আমরা সাধারণ শ্রমিকরা ভোগ করছি।”
​
শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “যারা আমাদের শান্তিতে যাতায়াতের ব্যবস্থা করে দিলেন, আজ উল্টো তাদেরকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অপরাধীদের আড়াল করতেই এই সাজানো মামলা করা হয়েছে। আমরা এই অন্যায় মেনে নেব না। যারা আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন, আমরা শ্রমিকরা আজ তাদের পাশে দাঁড়িয়েছি।”
​
সমাবেশ থেকে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে যদি মুফতী কাউসার আহমদ কাসেমী ও মুফতী আব্দুল গনীসহ আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তবে বিসিকের সর্বস্তরের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অফিসে সকাল ১১ টায়ও আসেন না নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তারা

সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রিকি’ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষা হচ্ছে জ্ঞান,সততা ও মেধা প্রকাশের ক্ষেত্র: ডিসি রায়হান কবির

ডিসির সঙ্গে ল্যান্ড অ্যাকুইজিশন সিস্টেমে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময়

নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

error: Content is protected !!