Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত তরুণ

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 2:22 pm

আলোরধারা ডেস্ক:

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে চিকিৎসাধীন তামিম (১৮) নামের তরুণ মারা গিয়েছে। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় বড় ভাই ছোট ভাই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত তরুণকে ছুরিকাঘাত করা হয়। 

নিহত তামিম ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার আলমগীরের পুত্র।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, প্রথমে তাকে নারায়নগঞ্জের খানপুর ৩০০শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ কিশোর গ্যাংয়ের দুই সদস্য   রায়হান (১৬)  ও ফালান (১৭) কে আটক করে। তারা যথাক্রমে ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর এলাকার জালাল আহম্মেদ ও একই এলাকার মনির হোসেনের পুত্র।

জানা যায়, ‘বড় ভাই ছোট ভাই’ বলা নিয়ে নিহতের সাথে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটি হয়। এতে অভিযুক্তরা নিহতের পেটে ও  বুকে একাধিক বার ছুরিকাঘাত করে। প্রথমে স্থানীয়রা তাকে নারায়নগঞ্জের  খানপুর ৩০০শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রোববার (১০ নভেম্বর) রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের চাচা মো. শাহআলম বাদী হয়ে প্রথমে হত্যার চেস্টার ঘটনায় চার জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। সেই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে। ইতিমধ্যেই পুলিশ সাইফুল ও রায়হানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বাকী আসামিদেরকেও গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে

ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: উপদেষ্টা আসিফ

আহত সাংবাদিক সোনালীর খোঁজ নিল জেলা প্রশাসন, দিল আর্থিক সহায়তা

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি

প্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরীপ্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরী

বড়দিনে রাজধানীতে আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধবড়দিনে রাজধানীতে আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধ

কেউ মিথ্যা মামলা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে ১ জন নিহত, আহত-১

error: Content is protected !!