Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

মানুষের সেবার অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জ ৮ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী শাকিল

প্রতিবেদক
AlorDhara24
April 18, 2026 6:39 am

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ৮ নং ওয়ার্ডে কমিশনার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গাজী সাইফুল ইসলাম শাকিল। মানুষের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

এক বার্তায় তিনি বলেন, নারায়ণগঞ্জের এই ওয়ার্ড তার নিজের ঘরের মতো, যেখানে মানুষের সুখ-দুঃখ ও সংগ্রামের সাথে তিনি দীর্ঘদিন ধরে জড়িত। সমাজের জন্য কিছু করার আন্তরিক ইচ্ছা থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, একটি এলাকার উন্নয়ন শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই পরিমাপ করা উচিত। সে লক্ষ্যেই তিনি কাজ করতে চান।

তার ঘোষিত প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

গাজী সাইফুল ইসলাম শাকিল বলেন, “আমি এই এলাকার সন্তান। আমি ক্ষমতা চাই না—বাবা যেমন সন্তানকে আগলে রাখে, আমি ঠিক তেমনই এই ওয়ার্ডকে আগলে রাখতে চাই। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই । আমি চাই মানুষের আস্থা, ভালোবাসা ও দোয়া। আপনাদের সমর্থনই আমাকে এই ওয়ার্ডকে আরও সুন্দর, নিরাপদ ও উন্নত করতে অনুপ্রাণিত করবে।

তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে একসাথে কাজ করলে নারায়ণগঞ্জের ৮ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।

আসন্ন নির্বাচনে তার এই ঘোষণা ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে আলোচনা তৈরি করেছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল

ছোটপর্দায় আজকের খেলা

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ

অবৈধ দখলদার, ভূমিদস্যূ ও প্রতারক রাহাত ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে অনুপস্থিতি দেখে ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের

বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি স্টাফ করেসপন্ডেন্ট

সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেইড: নারীসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫ বছরে পুঁজিবাজারে জালিয়াতির খতিয়ান প্রকাশ করা দরকার: ডিবিএ প্রেসিডেন্ট

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আবারও শাহবাগ ব্লকেডের ঘোষণা

error: Content is protected !!