Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ভান্ডারি পুলে ফিল্মি কায়দায় কুপিয়ে ১৭ হাজার টাকা ছিনতাই

প্রতিবেদক
AlorDhara24
September 3, 2026 7:15 am

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়া পাড়া ভান্ডারি পুলের নিচে রনি নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, ভান্ডারি পুলের নিচে অবস্থান করছিলেন রনি। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে এসে তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে রনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার কাছে থাকা নগদ ১৭ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে জালকুড়ির দিকে পালিয়ে যায় বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, কদমতলী ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা বেড়েছে। কিন্তু অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল ও দৃশ্যমান তৎপরতা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের। ফলে সন্ধ্যার পর ও নির্জন এলাকায় সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এলাকাবাসী আরও জানান, অপরাধীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা সম্ভব বলে মনে করছেন তারা।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত তদন্ত করে ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। পাশাপাশি কদমতলী এলাকায় পুলিশের নিয়মিত টহল জোরদার এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ

নাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা কমিটি

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রাস্তা ভুলে পিকআপভ্যান ফেলে পালালো চোরের দল

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না : মঈন খান

error: Content is protected !!