Sunday , 11 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

তিনশত সিটের মধ্যে একটাও কাউকে ভাগ বসাতে দিবো না: মনির হোসাইন কাসেমী

প্রতিবেদক
AlorDhara24
January 11, 2026 2:24 pm

নিজস্ব সংবাদদাতা:
সৈয়দপুর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার (৯ জানুয়ারী) রাতে পুরান সৈয়দপুর বালুর মাঠ প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে এ পুরস্কার বিতরণ করা হয়।
গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার হোসেন’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ও-ই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসেন বিএনপি মনোনীত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী।
গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে এ ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- গোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
মুফতী মনির হোসাইন কাসেমী বলেন- ৩শত সিটের মধ্যে যদি একটি সিটের জন্য বিএনপি হেরে যায়, আর সে-ই সিটটা যদি দূর্ভাগ্যক্রমে নারায়ণগঞ্জ-৪ আসন হয়। আর এ-ই সিটে যদি বিএনপি হেরে যায়, খেজুর গাছ যদি হেরে যায়, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তারেক রহমান ক্ষমতায় আসতে পারবে না। সে-ই কাজ কি আমরা হতে দেবো?
তিনি আরও বলেন- আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়ে গেলাম। আমাদের বিএনপি’র ৪ আসনের মার্কা, খেজুর গাছ মার্কা। একটা সিট ভোলাতে, সেটাতে আমাদের মার্কা গরুর গাড়ী। আন্দালিব রহমান পার্থ সেখানে নির্বাচন করছে। তিনিও জোটের হয়ে গরুর গাড়ী মার্কা নিয়ে নির্বাচন করছেন। আমরা ৩শত সিটের মধ্যে একটাও কাউকে ভাগ বসাতে দিবো না, ইনশা আল্লাহ্। আমরা ভোটের মাধ্যমেই এ-ই ৩শত সিটে জয়ী হবো।
গোগনগর ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সভাপতি আক্তার হোসেন তার বক্তব্যে বলেন- আমাদের বিএনপি’র নারায়ণগঞ্জ-৪ আসনের মার্কা, খেজুর গাছ মার্কা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিএনপিকে তথা জোটের প্রার্থী খেজুর গাছকে বিপুল ভোটে নির্বাচিত করবো, ইনশা আল্লাহ্।
অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় সৈয়দপুর ইউনাইটেড ক্লাব ও দ্যা রেড জোন দল। পরে দ্যা রেড জোন দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
এ-ই টুর্নামেন্টটি স্থানীয় কিশোর ও তরুণ খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এ-ই ফাইনাল ম্যাচটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং আনন্দের সৃষ্টি করে। খেলোয়াড়দের নৈপুণ্য ও শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
ও-ই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন-  নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খলিল মাদবর, পঞ্চসার ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি খোকন মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নাসির উদ্দীন আহাদ সহ অন্যান্য নেতা-কর্মীরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাদি হত্যা: প্রধান সন্দেহভাজন ফয়সলসহ দুইজন ভারতে আটক

এবার পুতিন কল করলেন ট্রাম্পকে

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হালিম জুয়েলের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

রোজার পণ্যে কোনো সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

গণশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস দিলেন ডিসি

বাংলাদেশ রিপোর্টাস ক্লাব ট্রাষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার শাহ আলম ভাই স্টক করে মৃত্যু বরণ করেন

নারায়ণগঞ্জে এক মেয়েকে লাঞ্ছিত করার প্রতিবাদ করতে গিয়ে “রবিন বাহিনী’র পিটুনিতে প্রাণ হারালেন ভাড়াটিয়া

শতবর্ষী পাবলিক লাইব্রেরির বই খাচ্ছে উইপোকা, খসে পড়ছে পলেস্তারা

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

দুলালের বিরুদ্ধে অভিযোগ, বদলি ও শাস্তির দাবি

error: Content is protected !!