Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বিদেশি পিস্তলসহ ২৬ মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
September 3, 2026 11:47 am

রূপগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭টি হত্যা মামলাসহ ২৬ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে সবুজ ওরফে কালাই সবুজ (৩২) এবং একই উপজেলার ভুলতা এলাকার শাহাদাতের ছেলে এজাজুল হক (৩৪)।

রূপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর বুধবার রাতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কালাই সবুজকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে সহযোগী এজাজুল হককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আসামী সবুজ দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়, খুন এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক থেকে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছিল। এজাজুল হকের বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিগত আওয়ামী লীগ শাসনামলে দুইবার গুলিবিদ্ধ হয়েও দমেননি গাজী মনির হোসেন

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী

সাংবাদিকতায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষে আনন্দ মোহন কলেজ হোস্টেল বন্ধ ঘোষণা

লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

রিয়াজউদ্দিন বাজারে কাপড়ের গুদামে আগুন

মাছ-মাংসের দাম অপরিবর্তিত, বেড়েছে সবজির

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

error: Content is protected !!