Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

বাসভাড়া ও নিত্যপণ্যের দাম হঠাৎ বাড়ার সুযোগ নেই: শিল্পমন্ত্রী

প্রতিবেদক
AlorDhara24
April 25, 2026 9:17 am

জ্বালানির দাম বৃদ্ধির অজুহাতে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর অগ্রাধিকার ভিত্তিতে শিল্প কারখানায় সরবরাহ দেওয়া হয়। ফলে জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমছে—এমনটি নয়। বরং বৈশ্বিক অর্থনৈতিক মন্দাই রপ্তানি কমার প্রধান কারণ।

তিনি আরও বলেন, নতুন বিনিয়োগকারীদের ফুয়েল-নির্ভর শিল্পের পরিবর্তে কম জ্বালানি নির্ভর কারখানা গড়ে তোলার দিকে গুরুত্ব দিতে হবে।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাজারে অস্থিরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাসভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর সুযোগ নেই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি জোরদার করতে হবে।

এসময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বর্ণালী কালেকশন লিমিটেডসহ শিল্পপল্লীর বিভিন্ন কারখানা ঘুরে দেখেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

২০২৫ সালের শেষ অথবা ’২৬-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

কাশীপুরে দুই অসহায় পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

মিশরে পর্যটক সাবমেরিন ডুবে ৬ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির

শিক্ষার্থীদের মধ্যে ব্লাড ফাউন্ডেশনের বিনামূল্যে গাছের চারা বিতরণ

স্বৈরাচারী পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে: তারেক রহমান

বসুন্ধরা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মতি ও তার ছেলে গ্রেপ্তার

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোন দয়া নয়ঃ এড. সাখাওয়াত হোসেন

রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক

error: Content is protected !!